বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

রাজনৈতিক সহিংসতা বন্ধের আহ্বান বক্তাদের

হবিগঞ্জ হামলার প্রতিবাদে সুনামগঞ্জে প্রতিবাদ সমাবেশ

ছবি : চেকপোস্ট

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, হবিগঞ্জে এনসিপির পদযাত্রা কর্মসূচিতে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের হামলায় তাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় একজন নেতাকর্মীর চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেন তারা।

বক্তারা বলেন, রাজনৈতিক কর্মসূচিতে হামলা ও সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

একই সঙ্গে আহত নেতাকর্মীদের উন্নত চিকিৎসার ব্যবস্থা এবং প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানান তারা।

সমাবেশে বক্তারা রাজনৈতিক সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও বিভিন্ন মন্তব্য করেন।

#এনসিপি #হবিগঞ্জ_হামলা #সুনামগঞ্জ_বিক্ষোভ

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

হবিগঞ্জ হামলার প্রতিবাদে সুনামগঞ্জে প্রতিবাদ সমাবেশ

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, হবিগঞ্জে এনসিপির পদযাত্রা কর্মসূচিতে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের হামলায় তাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় একজন নেতাকর্মীর চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেন তারা।

বক্তারা বলেন, রাজনৈতিক কর্মসূচিতে হামলা ও সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

একই সঙ্গে আহত নেতাকর্মীদের উন্নত চিকিৎসার ব্যবস্থা এবং প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানান তারা।

সমাবেশে বক্তারা রাজনৈতিক সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও বিভিন্ন মন্তব্য করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত