মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

রাতেই ঢাকায় মিছিল

হবিগঞ্জ নাসীরুদ্দীন-সারজিসের হামলার প্রতিবাদে ঢাকায় এনসিপির বিক্ষোভ

ঢাকায় বিক্ষোভ মিছিল করছেন এনসিপির নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত

হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর দক্ষিণ ও ঢাকা মহানগর উত্তর এনসিপির নেতাকর্মীরা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করেন।

এনসিপির অভিযোগ, হবিগঞ্জে জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে মৌলভীবাজার ফেরার পথে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে হামলা চালানো হয়।

হামলার ঘটনায় সাংবাদিক ও দলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলেও দাবি করেছে এনসিপি। এ ঘটনার প্রতিবাদে রাজধানীতে তাৎক্ষণিক বিক্ষোভ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।

বিস্তারিত আসছে...

#এনসিপি #হবিগঞ্জহামলা #ঢাকাবিক্ষোভ

চেকপোস্ট

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

হবিগঞ্জ নাসীরুদ্দীন-সারজিসের হামলার প্রতিবাদে ঢাকায় এনসিপির বিক্ষোভ

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর দক্ষিণ ও ঢাকা মহানগর উত্তর এনসিপির নেতাকর্মীরা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করেন।

এনসিপির অভিযোগ, হবিগঞ্জে জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে মৌলভীবাজার ফেরার পথে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে হামলা চালানো হয়।

হামলার ঘটনায় সাংবাদিক ও দলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলেও দাবি করেছে এনসিপি। এ ঘটনার প্রতিবাদে রাজধানীতে তাৎক্ষণিক বিক্ষোভ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।

বিস্তারিত আসছে...

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত