বুধবার, ২৯ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

আতঙ্কিত না হওয়ার আহ্বান

হবিগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন, বাড়ানো হয়েছে নিরাপত্তা

বিজিবির টহল। ফাইল ছবি

হবিগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, জনসাধারণকে আতঙ্কিত না হয়ে স্বাভাবিক চলাচল করার জন্য।

বুধবার (২৯ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।

জানা গেছে, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বুধবার বিকেল ৩টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। একই সময়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচি থাকায় সংঘর্ষের আশঙ্কায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সফররাজ জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল দেবে।

হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদ বলেন, পুলিশের পাশাপাশি বিজিবি দায়িত্ব পালন করবে। আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিজিবি মোতায়েনের পর হবিগঞ্জ শহরের শায়েস্তানগর, কোর্ট স্টেশন, পুরাতন হাসপাতাল মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রশাসন জানিয়েছে, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

#হবিগঞ্জ #আইনশৃঙ্খলা #বিজিবিমোতায়েন

চেকপোস্ট

বুধবার, ২৯ জুলাই ২০২৬

হবিগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন, বাড়ানো হয়েছে নিরাপত্তা

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

হবিগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, জনসাধারণকে আতঙ্কিত না হয়ে স্বাভাবিক চলাচল করার জন্য।

বুধবার (২৯ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।

জানা গেছে, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বুধবার বিকেল ৩টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। একই সময়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচি থাকায় সংঘর্ষের আশঙ্কায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সফররাজ জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল দেবে।

হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদ বলেন, পুলিশের পাশাপাশি বিজিবি দায়িত্ব পালন করবে। আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিজিবি মোতায়েনের পর হবিগঞ্জ শহরের শায়েস্তানগর, কোর্ট স্টেশন, পুরাতন হাসপাতাল মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রশাসন জানিয়েছে, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত