বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

স্বজনদের আহাজারি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ডোবার পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ছবি : চেকপোস্ট

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের শৈলজুড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো বকুল সরকারের বড় ছেলে শ্রাবণ সরকার (৮) ও ছোট ছেলে সৌরভ সরকার (৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের কাজী বেনু মিয়া নিজ জমিতে মাটি কাটার পর সেখানে একটি ডোবার সৃষ্টি হয়। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে ফুটবল খেলতে যায় শ্রাবণ ও সৌরভ। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত তারা ডোবার পানিতে পড়ে যায়।

পরিবারের সদস্যরা শিশু দুজনকে খুঁজতে থাকেন। প্রায় দুই ঘণ্টা পর তাদের দাদা ডোবার পানিতে খোঁজ করে দুই শিশুকে উদ্ধার করেন। পরে স্থানীয়রা তাদের মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দুই শিশুর মৃত্যুর ঘটনায় শৈলজুড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকার পরিবেশ।

#শিশুমৃত্যু #হবিগঞ্জ_সংবাদ #শায়েস্তাগঞ্জ

চেকপোস্ট

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ডোবার পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের শৈলজুড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো বকুল সরকারের বড় ছেলে শ্রাবণ সরকার (৮) ও ছোট ছেলে সৌরভ সরকার (৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের কাজী বেনু মিয়া নিজ জমিতে মাটি কাটার পর সেখানে একটি ডোবার সৃষ্টি হয়। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে ফুটবল খেলতে যায় শ্রাবণ ও সৌরভ। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত তারা ডোবার পানিতে পড়ে যায়।

পরিবারের সদস্যরা শিশু দুজনকে খুঁজতে থাকেন। প্রায় দুই ঘণ্টা পর তাদের দাদা ডোবার পানিতে খোঁজ করে দুই শিশুকে উদ্ধার করেন। পরে স্থানীয়রা তাদের মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দুই শিশুর মৃত্যুর ঘটনায় শৈলজুড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকার পরিবেশ।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত