শনিবার, ১৬ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

ইসলাম

১৫ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

হজ পালনে সৌদি পৌঁছালেন ৫৯ হাজার বাংলাদেশি

মক্কার কাবাঘর ঘিরে তাওয়াফ করছেন হাজিরা। ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে মোট ৫৯ হাজার ৫৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

শনিবার ১৬ মে ঢাকা হজ অফিসের প্রকাশিত সর্বশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১৫২টি ফ্লাইটের মাধ্যমে এসব হজযাত্রী সৌদি আরবে পৌঁছান। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৬টি ফ্লাইটে ৩০ হাজার ৭৮ জন, সৌদি এয়ারলাইনসের ৫৪টি ফ্লাইটে ২০ হাজার ৫২১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৪৫৬ জন যাত্রী রয়েছেন।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত সৌদি আরবে ১৫ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এর মধ্যে ১১ জন পুরুষ ও ৪ জন নারী। তারা মক্কা ও মদিনায় মৃত্যুবরণ করেন।

চলতি বছর প্রথম হজ ফ্লাইট ১৮ এপ্রিল ৪১৮ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

সরকারি ব্যবস্থাপনায় এবার ৫ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালন করতে যাচ্ছেন।

চাঁদ দেখা সাপেক্ষে ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ১ জুলাই পর্যন্ত চলবে।

#হজ২০২৬ #বাংলাদেশ_হজযাত্রী #সৌদি_আরব_হজ

চেকপোস্ট

শনিবার, ১৬ মে ২০২৬

হজ পালনে সৌদি পৌঁছালেন ৫৯ হাজার বাংলাদেশি

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে মোট ৫৯ হাজার ৫৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

শনিবার ১৬ মে ঢাকা হজ অফিসের প্রকাশিত সর্বশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১৫২টি ফ্লাইটের মাধ্যমে এসব হজযাত্রী সৌদি আরবে পৌঁছান। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৬টি ফ্লাইটে ৩০ হাজার ৭৮ জন, সৌদি এয়ারলাইনসের ৫৪টি ফ্লাইটে ২০ হাজার ৫২১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৪৫৬ জন যাত্রী রয়েছেন।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত সৌদি আরবে ১৫ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এর মধ্যে ১১ জন পুরুষ ও ৪ জন নারী। তারা মক্কা ও মদিনায় মৃত্যুবরণ করেন।

চলতি বছর প্রথম হজ ফ্লাইট ১৮ এপ্রিল ৪১৮ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

সরকারি ব্যবস্থাপনায় এবার ৫ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালন করতে যাচ্ছেন।

চাঁদ দেখা সাপেক্ষে ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ১ জুলাই পর্যন্ত চলবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত