হজ নিবন্ধনের সময়সীমা আর বাড়ছে না। সৌদি সরকারের নির্ধারিত সময় অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শেষ হচ্ছে ২০২৭ সালের হজের নিবন্ধন। এরপর বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে।
এখনও ১৯ হাজার ১০৮টি কোটা পূরণ হয়নি। তবে ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, নির্ধারিত সময়ের মধ্যেই কোটা পূরণ হতে পারে। গত ২৪ ঘণ্টায় উল্লেখযোগ্য সংখ্যক হজযাত্রী নিবন্ধন করেছেন বলেও জানিয়েছেন তারা।
হজ্জ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারও জানিয়েছেন, নিবন্ধনের সময় বাড়ানোর সম্ভাবনা নেই। নির্ধারিত সময়ের মধ্যেই কোটা পূরণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
২০২৭ সালের হজে সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের পবিত্র হজ ১৫ মে ২০২৭ অনুষ্ঠিত হতে পারে। হজযাত্রীদের ফ্লাইট শুরু হওয়ার কথা ৮ এপ্রিল।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬