সীমান্ত হত্যা, পুশইন এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থানের কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
বুধবার (১০ জুন) রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সীমান্ত বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনেকাংশে ভারতীয় মন্ত্রীদের বক্তব্যের প্রতিধ্বনি বলে মনে হচ্ছে। তার দাবি, সরকার দেশের স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়ে ভিনদেশি এজেন্ডা বাস্তবায়ন করছে।
তিনি অভিযোগ করেন, প্রতিবেশী রাষ্ট্রের আচরণ আন্তর্জাতিক মানবাধিকার নীতির পরিপন্থী। সীমান্তে গুলি করে হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে তিনি মন্তব্য করেন।
সীমান্তে পুশইন পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, গত তিন মাসে অর্ধশতাধিক পুশইনের ঘটনা ঘটেছে এবং দেড় হাজারেরও বেশি চেষ্টা ব্যর্থ করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় জনগণের কারণে বড় ধরনের অনুপ্রবেশ ঠেকানো সম্ভব হয়েছে বলেও দাবি করেন তিনি।
এছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, গত তিন মাসে দেশে ফৌজদারি মামলার সংখ্যা ৫১ হাজার ছাড়িয়েছে। রাজনৈতিক সহিংসতায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মৃত্যুর ঘটনাও উল্লেখ করেন তিনি।
বর্তমান সরকারের ১০০ দিনের কার্যক্রম নিয়েও সমালোচনা করে তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী কোনো মৌলিক অগ্রগতি দেখা যায়নি। বরং সরকার অতীতের মতোই ব্যর্থতার পথে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

বুধবার, ১০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬