সৌদি আরবে আবাসন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৪ হাজার ৫৪২ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। একই সময়ে প্রায় ১৩ হাজার প্রবাসীকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৬ থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশজুড়ে পরিচালিত যৌথ অভিযানে এসব প্রবাসীকে আটক করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে
এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৪৫৭ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৬৭ শতাংশ ইথিওপিয়া, ৩২ শতাংশ ইয়েমেন এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
অন্যদিকে, অবৈধভাবে সৌদি আরব থেকে বের হওয়ার চেষ্টা করার সময় আরও ১৯ জনকে আটক করা হয়েছে। আইন লঙ্ঘনকারীদের সহায়তা, পরিবহন বা আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ২২ জনকে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ৩২ হাজার ৪৭৯ জন প্রবাসীকে আইনগত প্রক্রিয়ার মধ্যে রাখা হয়েছে। তাদের মধ্যে ৩০ হাজার ৫৪০ জন পুরুষ এবং ১ হাজার ৯৩৯ জন নারী।
আটকদের মধ্যে ১৮ হাজার ৮১৮ জনকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এছাড়া ৬ হাজার ৩৫৫ জনকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নেওয়া হয়েছে। এ সময়ে ১২ হাজার ৯৪৫ জনকে সৌদি থেকে বহিষ্কার করা হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, অবৈধ অভিবাসীদের প্রবেশে সহায়তা, পরিবহন, আশ্রয় বা অন্য কোনো সহযোগিতা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করার ব্যবস্থাও নেওয়া হতে পারে।

রোববার, ১৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬