মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

মূল পাতা

শিক্ষা

নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী

সোহরাওয়ার্দী কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ২৫

চেকপোস্ট নিউজ,
চেকপোস্ট নিউজ,
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬
সোহরাওয়ার্দী কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ২৫
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শিবির সভাপতি ও কর্মীর ওপর চড়াও ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকায় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় সংগঠনের অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছে দুই পক্ষ।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ৩টার দিকে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল এলাকায় এ সংঘর্ষ হয়।

ছাত্রদলের অভিযোগ, তারা মিছিল নিয়ে রায়সাহেব বাজারের দিকে যাওয়ার সময় হাসপাতালের ভেতর থেকে ছাত্রশিবিরের নেতাকর্মীরা ইট, নারিকেলের খোসা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি জসিম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল, সিনিয়র সহ-সভাপতি শাকিল আহমেদ সেতু ও সহ-সভাপতি রাকিবসহ অন্তত ১০ জন আহত হন।

ছাত্রদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল দাবি করেন, তারা শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাওয়ার সময় আকস্মিক হামলার শিকার হন। পরে তারা হামলা প্রতিহত করেন বলেও জানান তিনি।

অন্যদিকে ছাত্রশিবিরের দাবি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে গেলে তাদের ওপর হামলা চালানো হয়।

সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি জীবন অভিযোগ করেন, ছাত্রদলের সভাপতি জসিমের নেতৃত্বে হাসপাতালের ভেতরে ঢুকে তাদের ওপর হামলা করা হয়। এতে কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি রাজিব, সাথী হুজাইফাসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

#সোহরাওয়ার্দীকলেজ #ছাত্রদলশিবিরসংঘর্ষ #পুরানঢাকা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সোহরাওয়ার্দী কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ২৫
0:00 0:00
1.0x
চেকপোস্ট

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


সোহরাওয়ার্দী কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ২৫

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর পুরান ঢাকায় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় সংগঠনের অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছে দুই পক্ষ।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ৩টার দিকে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল এলাকায় এ সংঘর্ষ হয়।

ছাত্রদলের অভিযোগ, তারা মিছিল নিয়ে রায়সাহেব বাজারের দিকে যাওয়ার সময় হাসপাতালের ভেতর থেকে ছাত্রশিবিরের নেতাকর্মীরা ইট, নারিকেলের খোসা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি জসিম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল, সিনিয়র সহ-সভাপতি শাকিল আহমেদ সেতু ও সহ-সভাপতি রাকিবসহ অন্তত ১০ জন আহত হন।

ছাত্রদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল দাবি করেন, তারা শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাওয়ার সময় আকস্মিক হামলার শিকার হন। পরে তারা হামলা প্রতিহত করেন বলেও জানান তিনি।

অন্যদিকে ছাত্রশিবিরের দাবি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে গেলে তাদের ওপর হামলা চালানো হয়।

সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি জীবন অভিযোগ করেন, ছাত্রদলের সভাপতি জসিমের নেতৃত্বে হাসপাতালের ভেতরে ঢুকে তাদের ওপর হামলা করা হয়। এতে কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি রাজিব, সাথী হুজাইফাসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত