বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

কসমেটিকসসহ বিভিন্ন সামগ্রী আটক

সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ

ছবি : চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ আইসিপি চেকপোস্টে অভিযান চালিয়ে রাজস্ব ফাঁকি দিয়ে দেশে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

রবিবার (৩০ আগস্ট ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সোনামসজিদ আইসিপি চেকপোস্টে বিজিবি সদস্যরা তল্লাশি চালিয়ে এসব পণ্য আটক করেন।

বিজিবি জানায়, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৩৯৭ পিস ভারতীয় কসমেটিকস, ৩ পিস শাড়ি, ৯১ পিস মলম এবং ২৪ পিস বিভিন্ন ধরনের কনফেকশনারী সামগ্রী।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোনামসজিদ আইসিপি চেকপোস্টে তল্লাশি চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে জানা যায়, কিছু অসাধু ব্যবসায়ী ভারতীয় চোরাকারবারিদের সঙ্গে যোগসাজশ করে বৈধ পাসপোর্টের আড়ালে অতিরিক্ত পণ্য বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছিল।

বিজিবি আরও জানায়, নিয়ম অনুযায়ী মাল্টিপল ভিসাধারী একজন যাত্রী বছরে সর্বোচ্চ ৩ বার নির্ধারিত ব্যাগেজ সুবিধা নিতে পারেন। কিন্তু আটক যাত্রীরা চলতি বছরেই ৭ থেকে ৮ বার বাংলাদেশে যাতায়াত করেছেন বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। ব্যাগেজ সুবিধার অপব্যবহার করে অতিরিক্ত পণ্য আনার সময় তল্লাশিতে এসব মালামাল আটক করা হয়।

জব্দকৃত পণ্যগুলো প্রচলিত আইন অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি জানান, সীমান্ত দিয়ে রাজস্ব ফাঁকি, চোরাচালান ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে।

তিনি বলেন, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে বিজিবির অভিযান ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

#চোরাচালান_বিরোধী_অভিযান #৫৯_বিজিবি_অভিযান #সোনামসজিদ_সীমান্ত

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ আইসিপি চেকপোস্টে অভিযান চালিয়ে রাজস্ব ফাঁকি দিয়ে দেশে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

রবিবার (৩০ আগস্ট ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সোনামসজিদ আইসিপি চেকপোস্টে বিজিবি সদস্যরা তল্লাশি চালিয়ে এসব পণ্য আটক করেন।

বিজিবি জানায়, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৩৯৭ পিস ভারতীয় কসমেটিকস, ৩ পিস শাড়ি, ৯১ পিস মলম এবং ২৪ পিস বিভিন্ন ধরনের কনফেকশনারী সামগ্রী।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোনামসজিদ আইসিপি চেকপোস্টে তল্লাশি চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে জানা যায়, কিছু অসাধু ব্যবসায়ী ভারতীয় চোরাকারবারিদের সঙ্গে যোগসাজশ করে বৈধ পাসপোর্টের আড়ালে অতিরিক্ত পণ্য বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছিল।

বিজিবি আরও জানায়, নিয়ম অনুযায়ী মাল্টিপল ভিসাধারী একজন যাত্রী বছরে সর্বোচ্চ ৩ বার নির্ধারিত ব্যাগেজ সুবিধা নিতে পারেন। কিন্তু আটক যাত্রীরা চলতি বছরেই ৭ থেকে ৮ বার বাংলাদেশে যাতায়াত করেছেন বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। ব্যাগেজ সুবিধার অপব্যবহার করে অতিরিক্ত পণ্য আনার সময় তল্লাশিতে এসব মালামাল আটক করা হয়।

জব্দকৃত পণ্যগুলো প্রচলিত আইন অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি জানান, সীমান্ত দিয়ে রাজস্ব ফাঁকি, চোরাচালান ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে।

তিনি বলেন, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে বিজিবির অভিযান ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত