বগুড়ার সোনাতলায় ডেঙ্গুর সংক্রমণ ও শীতজনিত নানা রোগ নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে শ্বাসকষ্ট ও হাঁপানির সমস্যা দেখা দিচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, নভেম্বর মাসের প্রথম ২৭ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ২১ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন দুজন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত অধিকাংশ রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আক্রান্তদের চিকিৎসার জন্য হাসপাতালে পৃথক আইসোলেশন ওয়ার্ড ও শয্যার ব্যবস্থা রাখা হয়েছে। এমনকি হাসপাতালের একজন চিকিৎসকও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন।
স্বাস্থ্যসংশ্লিষ্টরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার বিস্তার রোধ করা জরুরি। সাধারণত দিনের বেলায়, বিশেষ করে সকাল ও বিকেলে এডিস মশা বেশি সক্রিয় থাকে। তাই শুধু রাতে নয়, দিনের বেলাতেও মশার কামড় থেকে বাঁচতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে। বাড়ির আশপাশে জমে থাকা পানি, ফুলের টব, পানির ড্রাম ও পরিত্যক্ত পাত্র নিয়মিত পরিষ্কার রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
এদিকে, শীতের আগমনে বাড়ছে ঠান্ডাজনিত অসুস্থতা। বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে হাঁপানি ও শ্বাসকষ্টের সমস্যা বেশি দেখা যাচ্ছে। ঠান্ডা বাতাস, ধুলাবালি ও ধোঁয়ার সংস্পর্শে এসব সমস্যা আরও বেড়ে যেতে পারে। ফলে শ্বাসকষ্টের উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যসংশ্লিষ্টরা।
সোনাতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরিফুল রেজোয়ান শাথীল জানান, নভেম্বর মাসে এ পর্যন্ত ২১ জন ডেঙ্গু আক্রান্ত রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে পর্যাপ্ত ওষুধ মজুত রয়েছে। পাশাপাশি হাঁপানি ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগীদেরও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, কোনো রোগে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে দ্রুত হাসপাতালে এসে চিকিৎসা নেওয়া উচিত।

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

মতামত