নীলফামারীর সৈয়দপুরে সাবেক পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা সরকার কবির উদ্দিন ইউনুসের বিরুদ্ধে জাল দলিলের মাধ্যমে জমি রেকর্ড, দখল ও বাড়ি নির্মাণের অভিযোগ তুলেছে একটি অসহায় পরিবার।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে সৈয়দপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাঁশবাড়ী শহীদ মাহাতাব বেগ রোডের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তুলে ধরেন মৃত মঈন উদ্দিন মিয়ার ছেলে মো. শাহাব উদ্দিন।
সংবাদ সম্মেলনে শাহাব উদ্দিন দাবি করেন, দীর্ঘদিন ধরে ক্ষমতার প্রভাব খাটিয়ে তাদের জমি দখল, ভয়ভীতি প্রদর্শন এবং একাধিক মামলায় হয়রানি করা হচ্ছে। তিনি বলেন, জমির মালিকানা সংক্রান্ত বিষয় নিয়ে আদালতে মামলা চলমান থাকলেও প্রতিপক্ষ সেখানে স্থাপনা নির্মাণ করেছেন।
শাহাব উদ্দিনের অভিযোগ, তাদের পরিবারের মালিকানাধীন জমির কিছু অংশ অন্য খতিয়ানের দাগ দেখিয়ে বিএস রেকর্ডে নিজ নামে অন্তর্ভুক্ত করা হয়েছে। পরে ওই জমিতে বাড়ি নির্মাণের কাজ শুরু করা হলে তারা বাধা দেন।
তিনি আরও অভিযোগ করেন, প্রতিবাদ করায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা দেওয়া হয়েছে। বর্তমানে তারা আর্থিক ও মানসিকভাবে চরম দুর্ভোগে রয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শাহাব উদ্দিনের স্ত্রী সালমা খাতুন, বোন মাজেদা খাতুন ও সাহেরা খাতুন, স্বজন এবং স্থানীয় কয়েকজন ব্যক্তি।
শাহাব উদ্দিন জানান, জমির রেকর্ড সংশোধনের জন্য তিনি ২০২০ সালে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করেছেন। পাশাপাশি প্রশাসনের বিভিন্ন দপ্তরেও অভিযোগ দিয়েছেন। তবে এখনো কার্যকর প্রতিকার পাননি বলে দাবি করেন তিনি।
তিনি অভিযোগের সুষ্ঠু তদন্ত, জমি সংক্রান্ত বিরোধের সমাধান এবং হয়রানি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত সরকার কবির উদ্দিন ইউনুসের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

সোমবার, ১৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬