শনিবার, ০৮ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পালাল সন্দেহভাজনরা

সুনামগঞ্জে র‍্যাবের অভিযান, ১১১ কেজি ভারতীয় চোরাই পণ্য উদ্ধার

ছবি: চেকপোস্ট

সুনামগঞ্জে অভিযান চালিয়ে ১১১ কেজি ভারতীয় চোরাই পণ্য ও ১০টি কার্তুজ উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন কয়েকজন ব্যক্তি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‍্যাব-৯-এর সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে জানা যায়, শুক্রবার (৮ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর উপজেলার রাবনগর পয়েন্ট এলাকায় অভিযান চালায় র‍্যাবের একটি দল।

র‍্যাব জানায়, গৌরারং ইউনিয়নের লালপুর এলাকার স্বাধীন বাজার থেকে অচিন্তপুরগামী সড়কে কয়েকজন চোরাচালানকারী ভারতীয় পণ্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে-এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাবের অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে সন্দেহভাজন কয়েকজন ব্যক্তি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বস্তাগুলো তল্লাশি করে ১১১ কেজি চোরাচালানকৃত ভারতীয় পণ্য ও ১০টি কার্তুজ উদ্ধার করা হয়।

র‍্যাব-৯ জানায়, উদ্ধার করা মালামাল আইনগত প্রক্রিয়া শেষে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পলাতক ব্যক্তিদের শনাক্ত করে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

র‍্যাব আরও জানায়, সীমান্তবর্তী এলাকায় চোরাচালানসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

#সুনামগঞ্জ #র‍্যাব_অভিযান #চোরাচালান

চেকপোস্ট

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

সুনামগঞ্জে র‍্যাবের অভিযান, ১১১ কেজি ভারতীয় চোরাই পণ্য উদ্ধার

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

সুনামগঞ্জে অভিযান চালিয়ে ১১১ কেজি ভারতীয় চোরাই পণ্য ও ১০টি কার্তুজ উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন কয়েকজন ব্যক্তি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‍্যাব-৯-এর সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে জানা যায়, শুক্রবার (৮ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর উপজেলার রাবনগর পয়েন্ট এলাকায় অভিযান চালায় র‍্যাবের একটি দল।

র‍্যাব জানায়, গৌরারং ইউনিয়নের লালপুর এলাকার স্বাধীন বাজার থেকে অচিন্তপুরগামী সড়কে কয়েকজন চোরাচালানকারী ভারতীয় পণ্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে-এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাবের অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে সন্দেহভাজন কয়েকজন ব্যক্তি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বস্তাগুলো তল্লাশি করে ১১১ কেজি চোরাচালানকৃত ভারতীয় পণ্য ও ১০টি কার্তুজ উদ্ধার করা হয়।

র‍্যাব-৯ জানায়, উদ্ধার করা মালামাল আইনগত প্রক্রিয়া শেষে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পলাতক ব্যক্তিদের শনাক্ত করে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

র‍্যাব আরও জানায়, সীমান্তবর্তী এলাকায় চোরাচালানসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত