সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে নাসিম মিয়া (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (৭ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই গ্রামের কারির বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নাসিম মিয়া সুনই গ্রামের মঞ্জুরুল হকের ছেলে এবং পেশায় একজন চা দোকানদার ছিলেন। সকালে দোকানে যাওয়ার পথে একই গ্রামের কয়েকজনের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল তার ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
হামলার সময় নাসিমকে ধারালো ও ভোঁতা অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয় বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ও বড় ভাই আল আমিন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মু. আবু রায়হান সজিব জানান, হাসপাতালে আনার পর চিকিৎসা চলাকালে নাসিমের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

রোববার, ০৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬