শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

দোকান ভবনে তল্লাশি চালিয়ে মিলল মাদক

সুনামগঞ্জে নৈগাং বাজারে ইয়াবা কারবারির বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ১

ছবি : চেকপোস্ট

সুনামগঞ্জ সদর উপজেলার নৈগাং বাজার এলাকায় যৌথ অভিযানে ২৯ পিস ইয়াবা ও নগদ ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত নৈগাং বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদিত্য পাল। অভিযানে সহযোগিতা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সুনামগঞ্জের ‘খ’ সার্কেল।

অভিযানে নৈগাং বাজারে ফয়জুল ইসলাম (৪৪) নামে এক ব্যক্তির মালিকানাধীন দুইতলা দোকান ভবনের দ্বিতীয় তলায় তল্লাশি চালানো হয়। এ সময় ২৯ পিস ইয়াবা ও নগদ ২ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। পরে তাকে আটক করা হয়।

আটক ফয়জুল ইসলাম সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শিংপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০)-এর সংশ্লিষ্ট ধারায় সুনামগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. আতাউর রহমান সজীব।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল হোসেন জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

#সুনামগঞ্জ #মাদকবিরোধী_অভিযান #ইয়াবা_উদ্ধার

চেকপোস্ট

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

সুনামগঞ্জে নৈগাং বাজারে ইয়াবা কারবারির বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

সুনামগঞ্জ সদর উপজেলার নৈগাং বাজার এলাকায় যৌথ অভিযানে ২৯ পিস ইয়াবা ও নগদ ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত নৈগাং বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদিত্য পাল। অভিযানে সহযোগিতা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সুনামগঞ্জের ‘খ’ সার্কেল।

অভিযানে নৈগাং বাজারে ফয়জুল ইসলাম (৪৪) নামে এক ব্যক্তির মালিকানাধীন দুইতলা দোকান ভবনের দ্বিতীয় তলায় তল্লাশি চালানো হয়। এ সময় ২৯ পিস ইয়াবা ও নগদ ২ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। পরে তাকে আটক করা হয়।

আটক ফয়জুল ইসলাম সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শিংপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০)-এর সংশ্লিষ্ট ধারায় সুনামগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. আতাউর রহমান সজীব।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল হোসেন জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত