সুনামগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আমিরুল ইসলাম। রবিবার (২৯ নভেম্বর ২০২৬) সকালে সুনামগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে বিদায়ী পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএমের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
নতুন পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং উষ্ণ অভ্যর্থনা জানান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তাপস রঞ্জন ঘোষ।
আমিরুল ইসলাম ২৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০১০ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
সুনামগঞ্জে যোগদানের আগে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তিনি নওগাঁ জেলার কৃতিসন্তান।
নতুন পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে সুনামগঞ্জ জেলা পুলিশের নেতৃত্বে পরিবর্তন এসেছে।

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

মতামত