সিলেট সীমান্তে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালিয়ে চারটি ভারতীয় তৈরি এয়ারগান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ও আগের দিন শুক্রবার পৃথক অভিযানে এসব এয়ারগান উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, উদ্ধার হওয়া এয়ারগানগুলো সাধারণত পাখি শিকারে ব্যবহৃত হলেও অসাধু চক্র এগুলো পরিবর্তন করে ওয়ান-শুটার ধরনের আগ্নেয়াস্ত্রে রূপান্তর করে থাকে। অতীতেও সিলেটে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন অভিযানে এ ধরনের রূপান্তরিত অস্ত্র উদ্ধার হয়েছে।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক জানান, শনিবার বিজিবির একটি বিশেষ টহল দল অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১২৮৩/১১-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জৈন্তাপুর উপজেলার ঝিঙ্গাবাড়ি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় এয়ারগান উদ্ধার করে।
এর আগে শুক্রবার রাত পৌনে ১০টার দিকে সীমান্ত পিলার ১২৮৩/এমপি থেকে প্রায় ৪০০ গজ অভ্যন্তরে জৈন্তাপুরের কাঁঠালবাড়ি এলাকায় পৃথক অভিযানে আরও তিনটি ভারতীয় এয়ারগান উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া চারটি এয়ারগান প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬