রোববার, ২৪ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

গরু কোরবানি নয়, ত্যাগের শিক্ষায় জোর

সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা আসামের ঈদ কমিটির

ছবি: সংগৃহীত

ভারতের আসাম রাজ্যে পবিত্র ঈদুল আজহায় গরু কোরবানি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিভিন্ন ঈদ কমিটি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কমিটিগুলো।

ধুবড়ি টাউন ঈদগাহ কমিটির পক্ষ থেকে জানানো হয়, আসাম গবাদি পশু সংরক্ষণ আইন অনুযায়ী গরু জবাই নিষিদ্ধ। আইন ভঙ্গ করলে কারাদণ্ড ও আর্থিক জরিমানার মতো কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। তাই মুসলিম সম্প্রদায়ের প্রতি আইন মেনে বিকল্প পশু কোরবানির আহ্বান জানানো হয়েছে।

কমিটির নেতারা বলেন, ইসলাম ধর্মের মূল শিক্ষা ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ। কোনো ধর্মীয় আচারের কারণে অন্য সম্প্রদায়ের মানুষ যেন কষ্ট না পান, সেদিকেও গুরুত্ব দেওয়া উচিত।

এদিকে আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব্যষ শারমা বিভিন্ন ঈদ কমিটির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি রাজ্যের অন্যান্য এলাকাকেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

#ঈদুলআজহা #আসাম #সাম্প্রদায়িকসম্প্রীতি

চেকপোস্ট

রোববার, ২৪ মে ২০২৬

সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা আসামের ঈদ কমিটির

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

ভারতের আসাম রাজ্যে পবিত্র ঈদুল আজহায় গরু কোরবানি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিভিন্ন ঈদ কমিটি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কমিটিগুলো।

ধুবড়ি টাউন ঈদগাহ কমিটির পক্ষ থেকে জানানো হয়, আসাম গবাদি পশু সংরক্ষণ আইন অনুযায়ী গরু জবাই নিষিদ্ধ। আইন ভঙ্গ করলে কারাদণ্ড ও আর্থিক জরিমানার মতো কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। তাই মুসলিম সম্প্রদায়ের প্রতি আইন মেনে বিকল্প পশু কোরবানির আহ্বান জানানো হয়েছে।

কমিটির নেতারা বলেন, ইসলাম ধর্মের মূল শিক্ষা ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ। কোনো ধর্মীয় আচারের কারণে অন্য সম্প্রদায়ের মানুষ যেন কষ্ট না পান, সেদিকেও গুরুত্ব দেওয়া উচিত।

এদিকে আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব্যষ শারমা বিভিন্ন ঈদ কমিটির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি রাজ্যের অন্যান্য এলাকাকেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত