জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ প্রতিপাদ্যে সাতক্ষীরায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬।
মঙ্গলবার সকাল ১০টায় তেজগাঁও ভূমি ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে মিজ্ কাউসার আজিজ-এর নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে তিনি মেলা প্রাঙ্গণের ১৬টি স্টল পরিদর্শন করেন এবং ভূমি উন্নয়ন কর ও অনলাইন সেবার কার্যক্রম ঘুরে দেখেন।
মেলায় নাগরিকদের জন্য ই-নামজারি, অনলাইন খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন ডিজিটাল ভূমিসেবা প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক, ভূমি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বুধবার, ২০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬