বুধবার, ২৬ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

শহরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ

সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি

ছবি : চেকপোস্ট

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন কর্মসূচিকে এগিয়ে নিতে সাতক্ষীরা জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সাতক্ষীরা শহরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। কর্মসূচির আওতায় প্রায় ১০০টি পরিবারের মাঝে বিভিন্ন ধরনের গাছের চারা দেওয়া হয়।

পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। একই সঙ্গে বৃক্ষরোপণের মাধ্যমে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ রেজাউল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক সাইফুল আজম খান মামুন, সহ-সভাপতি আহাদুর রহমান জনি, মারুফ আহমেদ খান শামীম, মোহাম্মদ মুজাহিদ, শেখ হাসান গফুর, আক্তারুল ইসলাম, মো. ইদ্রিস আলী, শাহ নেওয়াজ মৃণাল, আরিফুল ইসলাম, আব্দুল্লাহ আল মাহফুজ, আতাউর রহমান, জাহাঙ্গীর সরদার, গাজী হাবিব, আলমগীর হোসেন ও মো. কামাল হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, নিয়মিত পরিচর্যার মাধ্যমে সেগুলো বড় করে তুলতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সমাজের সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

#বৃক্ষরোপণ #সাতক্ষীরা #সবুজবাংলাদেশ

চেকপোস্ট

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন কর্মসূচিকে এগিয়ে নিতে সাতক্ষীরা জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সাতক্ষীরা শহরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। কর্মসূচির আওতায় প্রায় ১০০টি পরিবারের মাঝে বিভিন্ন ধরনের গাছের চারা দেওয়া হয়।

পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। একই সঙ্গে বৃক্ষরোপণের মাধ্যমে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ রেজাউল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক সাইফুল আজম খান মামুন, সহ-সভাপতি আহাদুর রহমান জনি, মারুফ আহমেদ খান শামীম, মোহাম্মদ মুজাহিদ, শেখ হাসান গফুর, আক্তারুল ইসলাম, মো. ইদ্রিস আলী, শাহ নেওয়াজ মৃণাল, আরিফুল ইসলাম, আব্দুল্লাহ আল মাহফুজ, আতাউর রহমান, জাহাঙ্গীর সরদার, গাজী হাবিব, আলমগীর হোসেন ও মো. কামাল হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, নিয়মিত পরিচর্যার মাধ্যমে সেগুলো বড় করে তুলতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সমাজের সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত