বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ছবি: চেকপোস্ট

দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি ও জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬। এ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল—‘ঘর থেকে শুরু করি দুর্যোগ সহনশীল দেশ গড়ি’।

শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিনাজুল ইসলাম, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল রাজ্জাক, উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী, পৌর বিএনপির আহ্বায়ক মো. শামীম আহমেদ এবং শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক দিনকালের শ্রীমঙ্গল প্রতিনিধি রুবেল আহম্মদ।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে প্রয়োজন সচেতনতা, পূর্বপ্রস্তুতি ও সম্মিলিত উদ্যোগ। দুর্যোগ মোকাবিলায় সরকারি পদক্ষেপের পাশাপাশি ব্যক্তি, পরিবার ও সমাজের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো আকস্মিক পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সঠিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে আগে থেকেই প্রস্তুতি থাকা জরুরি।

বক্তারা আরও বলেন, দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি শুরু করতে হবে নিজ নিজ পরিবার থেকে। পরিবারের সদস্যদের নিরাপদে সরে যাওয়ার পথ, জরুরি মুহূর্তে করণীয় এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা সম্পর্কে ধারণা দিতে হবে। সম্মিলিত সচেতনতা ও কার্যকর প্রস্তুতির মাধ্যমে দুর্যোগের ঝুঁকি এবং প্রাণহানির আশঙ্কা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

দিবসটি উপলক্ষে আয়োজিত মহড়ায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং নিরাপদে সরে যাওয়ার বিষয়ে বাস্তবধর্মী ধারণা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এসব কর্মসূচির মধ্য দিয়ে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ, দুর্যোগসহনশীল সমাজ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।

চেকপোস্ট

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত