রোববার, ২৬ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান

শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি ও মতবিনিময় সভা

ছবি : চেকপোস্ট

আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন, শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (১৭ জুলাই ২০২৬) দিনব্যাপী পরিচিতি সভা, মতবিনিময় সভা এবং সাংগঠনিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

প্রথম পর্বে সকাল ১১টায় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনসংলগ্ন আমাসুফ লার্নিং সেন্টারে প্রাথমিক পরিচিতি পর্ব, শিক্ষার্থীদের অংশগ্রহণে উদ্বোধনী ক্লাস এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত দিকনির্দেশনা প্রদান করা হয়।

দ্বিতীয় পর্বে বিকেল সাড়ে ৫টায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন, শ্রীমঙ্গল উপজেলা শাখার কার্যালয়ে নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় সদস্যদের জানানো হয়, সংগঠনের সকল সদস্যের পরিচয়পত্র (আইডি কার্ড) ও প্রয়োজনীয় কাগজপত্র উপজেলা কার্যালয়ে পৌঁছেছে এবং পর্যায়ক্রমে সেগুলো বিতরণ করা হবে।

সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি শাহ্ মসুদ আহমেদ এবং সার্বিক পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. নাছির আহমেদ।

অনুষ্ঠানে কার্যনির্বাহী সদস্য, মানবাধিকার কর্মী এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা অংশ নেন। বক্তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা, আইনি সহায়তা কার্যক্রম শক্তিশালী করা এবং জনসেবামূলক উদ্যোগ আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।

#মানবাধিকার #শ্রীমঙ্গল #আইনওমানবাধিকারসুরক্ষাফাউন্ডেশন

চেকপোস্ট

রোববার, ২৬ জুলাই ২০২৬

শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি ও মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন, শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (১৭ জুলাই ২০২৬) দিনব্যাপী পরিচিতি সভা, মতবিনিময় সভা এবং সাংগঠনিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

প্রথম পর্বে সকাল ১১টায় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনসংলগ্ন আমাসুফ লার্নিং সেন্টারে প্রাথমিক পরিচিতি পর্ব, শিক্ষার্থীদের অংশগ্রহণে উদ্বোধনী ক্লাস এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত দিকনির্দেশনা প্রদান করা হয়।

দ্বিতীয় পর্বে বিকেল সাড়ে ৫টায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন, শ্রীমঙ্গল উপজেলা শাখার কার্যালয়ে নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় সদস্যদের জানানো হয়, সংগঠনের সকল সদস্যের পরিচয়পত্র (আইডি কার্ড) ও প্রয়োজনীয় কাগজপত্র উপজেলা কার্যালয়ে পৌঁছেছে এবং পর্যায়ক্রমে সেগুলো বিতরণ করা হবে।

সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি শাহ্ মসুদ আহমেদ এবং সার্বিক পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. নাছির আহমেদ।

অনুষ্ঠানে কার্যনির্বাহী সদস্য, মানবাধিকার কর্মী এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা অংশ নেন। বক্তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা, আইনি সহায়তা কার্যক্রম শক্তিশালী করা এবং জনসেবামূলক উদ্যোগ আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত