সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিনোদন

কবে আসছে শেষ পর্ব?

শেষ হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’, শুটিংয়ে যেতে মন চাইছে না নির্মাতা অমির!

নির্মাতা কাজল আরেফিন অমি। ছবি : সংগৃহীত

দীর্ঘদিনের জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ শেষ হওয়ার খবরে আবেগাপ্লুত নির্মাতা কাজল আরেফিন অমি। ধারাবাহিকটির সঙ্গে নিজের গভীর সম্পর্কের কথা জানিয়ে তিনি বলেছেন, জীবনে প্রথমবারের মতো শুটিংয়ে যাওয়ার ইচ্ছা হারিয়ে ফেলেছেন।

তরুণ দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া ‘ব্যাচেলর পয়েন্ট’ একের পর এক সিজন পেরিয়ে বর্তমানে চলছে পঞ্চম সিজনে। সম্প্রতি প্রকাশিত হয়েছে এই সিজনের ১৬তম চ্যাপ্টার। এর মধ্যেই ধারাবাহিকটির সমাপ্তির খবর জানিয়েছেন নির্মাতা।

নিজের অনুভূতি প্রকাশ করে কাজল আরেফিন অমি বলেন, ‘জীবনে প্রথমবারের মতো শুটিংয়ে যেতে ইচ্ছে করছে না। কারণ, মনে হচ্ছে শুটিংয়ে গেলেই শেষ হয়ে যাবে। ব্যাচেলর পয়েন্ট শুধু একটি ধারাবাহিক নয়, এটি আমার জীবনের বড় একটি অংশ। আমি ব্যাচেলর পয়েন্টেই বাস করি।’

অমির এই বক্তব্যে স্পষ্ট, দীর্ঘদিনের এই নির্মাণযাত্রা তাঁর কাছে কেবল একটি টেলিভিশন বা অনলাইন ধারাবাহিক নির্মাণের কাজ নয়; বরং ব্যক্তিগত জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ‘ব্যাচেলর পয়েন্ট’। গল্প, চরিত্র ও শুটিংয়ের প্রতিটি মুহূর্তের সঙ্গে তৈরি হয়েছে গভীর আবেগ।

এদিকে পঞ্চম সিজনের শেষ চ্যাপ্টার কবে প্রকাশিত হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তারিখ জানাননি নির্মাতা। ফলে প্রিয় ধারাবাহিকটির শেষ পর্ব দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকেরা।

‘ব্যাচেলর পয়েন্ট’-এর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, চাষী আলম ও শামীম হাসান সরকার। এ ছাড়া ধারাবাহিকটিতে রয়েছেন মুসাফির সৈয়দ বাচ্চু, অর্চিতা স্পর্শিয়াসহ আরও অনেকে।

দীর্ঘদিনের পরিচিত চরিত্রগুলোকে শেষবারের মতো একসঙ্গে দেখার অপেক্ষায় এখন ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ভক্তরা।

#বাংলানাটক #ব্যাচেলরপয়েন্ট #কাজলআরেফিনঅমি

চেকপোস্ট

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

শেষ হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’, শুটিংয়ে যেতে মন চাইছে না নির্মাতা অমির!

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

দীর্ঘদিনের জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ শেষ হওয়ার খবরে আবেগাপ্লুত নির্মাতা কাজল আরেফিন অমি। ধারাবাহিকটির সঙ্গে নিজের গভীর সম্পর্কের কথা জানিয়ে তিনি বলেছেন, জীবনে প্রথমবারের মতো শুটিংয়ে যাওয়ার ইচ্ছা হারিয়ে ফেলেছেন।

তরুণ দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া ‘ব্যাচেলর পয়েন্ট’ একের পর এক সিজন পেরিয়ে বর্তমানে চলছে পঞ্চম সিজনে। সম্প্রতি প্রকাশিত হয়েছে এই সিজনের ১৬তম চ্যাপ্টার। এর মধ্যেই ধারাবাহিকটির সমাপ্তির খবর জানিয়েছেন নির্মাতা।

নিজের অনুভূতি প্রকাশ করে কাজল আরেফিন অমি বলেন, ‘জীবনে প্রথমবারের মতো শুটিংয়ে যেতে ইচ্ছে করছে না। কারণ, মনে হচ্ছে শুটিংয়ে গেলেই শেষ হয়ে যাবে। ব্যাচেলর পয়েন্ট শুধু একটি ধারাবাহিক নয়, এটি আমার জীবনের বড় একটি অংশ। আমি ব্যাচেলর পয়েন্টেই বাস করি।’

অমির এই বক্তব্যে স্পষ্ট, দীর্ঘদিনের এই নির্মাণযাত্রা তাঁর কাছে কেবল একটি টেলিভিশন বা অনলাইন ধারাবাহিক নির্মাণের কাজ নয়; বরং ব্যক্তিগত জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ‘ব্যাচেলর পয়েন্ট’। গল্প, চরিত্র ও শুটিংয়ের প্রতিটি মুহূর্তের সঙ্গে তৈরি হয়েছে গভীর আবেগ।

এদিকে পঞ্চম সিজনের শেষ চ্যাপ্টার কবে প্রকাশিত হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তারিখ জানাননি নির্মাতা। ফলে প্রিয় ধারাবাহিকটির শেষ পর্ব দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকেরা।

‘ব্যাচেলর পয়েন্ট’-এর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, চাষী আলম ও শামীম হাসান সরকার। এ ছাড়া ধারাবাহিকটিতে রয়েছেন মুসাফির সৈয়দ বাচ্চু, অর্চিতা স্পর্শিয়াসহ আরও অনেকে।

দীর্ঘদিনের পরিচিত চরিত্রগুলোকে শেষবারের মতো একসঙ্গে দেখার অপেক্ষায় এখন ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ভক্তরা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত