বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতে একটি আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, প্রক্রিয়াটির সঙ্গে আদালতও যুক্ত থাকায় এ বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘বে অব বেঙ্গল কনভার্সেশন ২০২৬’-এর একটি সেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।
আদালত এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকায় এখনই কোনো নির্দিষ্ট সময়সীমা বা টাইমফ্রেম দেওয়া সম্ভব নয় বলেও জানান তিনি।
দীনেশ ত্রিবেদীর ভাষ্য, সে সময় পরিস্থিতির বাস্তবতায় শেখ হাসিনাকে ভারতে গ্রহণ করা ছাড়া ভারতের সামনে খুব বেশি বিকল্প ছিল না। বিমানটিকে ভারতে অবতরণের অনুমতি না দিলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াত, তা বলা কঠিন বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে মতপার্থক্য থাকলেও এসব বিষয় সংলাপ, আলোচনা ও পারস্পরিক যোগাযোগের মাধ্যমে সমাধানের পথ খুঁজতে হবে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬