মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

পরিবেশ তৈরির দাবিতে বিতর্ক

শেখ হাসিনাকে ফেরাতে ৪০৪ শিক্ষকের গোপন গ্রুপ তৎপরতা

ঢাবি অধ্যাপক ড. এম অহিদুজ্জামান ও রাবি অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান। ছবি : সংগৃহীত

দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষককে নিয়ে একটি টেলিগ্রাম গ্রুপে কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে। শেখ হাসিনার দেশে ফেরার পরিবেশ তৈরির লক্ষ্যে আওয়ামী লীগপন্থি এই শিক্ষকরা গোপন তৎপরতা চালাচ্ছেন বলে দাবি করেছে একটি প্রতিবেদন।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ’ নামে একটি টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম সমন্বয় করা হচ্ছে। গ্রুপটির সঙ্গে যুক্ত ৪০৪ জন শিক্ষকের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

গ্রুপটির সভাপতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রশাসন বিভাগের অধ্যাপক ড. এম অহিদুজ্জামান এবং সাধারণ সম্পাদক হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবর রহমানের নাম উল্লেখ করা হয়েছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, গ্রুপে বিভিন্ন রাজনৈতিক বিষয়, জুলাই আন্দোলন-পরবর্তী পরিস্থিতি এবং আওয়ামী লীগ সমর্থিত বিভিন্ন সংবাদ শেয়ার করা হয়েছে। এছাড়া অনলাইনে বৈঠক ও মতবিনিময় সভার আয়োজনের কথাও উল্লেখ করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯২ জন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৬৮ জন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪২ জন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৪ জনসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ওই গ্রুপে রয়েছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম অহিদুজ্জামান বলেন, এটি কোনো রাজনৈতিক দলের বিষয় নয়; বরং পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অধিকার, হয়রানি ও অবস্থান নিয়ে আলোচনা করার জন্য সংগঠনটি কাজ করছে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের ও প্রগতিশীল চিন্তার শিক্ষকদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজন হলে আন্দোলনে যাওয়ার কথাও জানান তিনি।

অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান এ বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

ঘটনাটি প্রকাশের পর বিশ্ববিদ্যালয় ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য সামনে আনা প্রয়োজন।

Image

#বাংলাদেশরাজনীতি #শেখহাসিনা #বিশ্ববিদ্যালয়শিক্ষক

চেকপোস্ট

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

শেখ হাসিনাকে ফেরাতে ৪০৪ শিক্ষকের গোপন গ্রুপ তৎপরতা

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত