রোববার, ১৬ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

আসামিদের প্রত্যর্পণেও জোর

শেখ হাসিনাকে ফেরতসহ ৩ শর্ত, ভারত সফর নিয়ে তারেকের কঠোর বার্তা

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
শেখ হাসিনাকে ফেরতসহ ৩ শর্ত, ভারত সফর নিয়ে তারেকের কঠোর বার্তা
ছবি: চেকপোস্ট

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভারতীয় ও বাংলাদেশি সংবাদমাধ্যমে চলতি আগস্টেই সফরের সম্ভাবনা নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হলেও এখনো সফরের চূড়ান্ত তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি।

রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের অতিরিক্ত পররাষ্ট্র সচিব একেএম শহীদুল করিম জানান, তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে একটি অনুকূল পরিবেশ তৈরির প্রয়োজন রয়েছে। এ বিষয়ে ঢাকা ও নয়াদিল্লির কর্মকর্তাদের মধ্যে গত কয়েক সপ্তাহ ধরে যোগাযোগ চলছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ, শরীফ ওসমান হাদি হত্যা মামলার অভিযুক্তসহ পলাতক আসামিদের বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়ে দিল্লির সহযোগিতা চেয়েছে ঢাকা। পাশাপাশি দুই দেশের সম্পর্কের জন্য অনুকূল পরিবেশ তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের বিভিন্ন তারিখের কথা বলা হলেও সফর এখনো নিশ্চিত নয়। ফলে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন কি না, তা নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা অব্যাহত রয়েছে।

#তারেকরহমান #শেখহাসিনা #ভারতসফর

চেকপোস্ট

রোববার, ১৬ আগস্ট ২০২৬

শেখ হাসিনাকে ফেরতসহ ৩ শর্ত, ভারত সফর নিয়ে তারেকের কঠোর বার্তা

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভারতীয় ও বাংলাদেশি সংবাদমাধ্যমে চলতি আগস্টেই সফরের সম্ভাবনা নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হলেও এখনো সফরের চূড়ান্ত তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি।

রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের অতিরিক্ত পররাষ্ট্র সচিব একেএম শহীদুল করিম জানান, তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে একটি অনুকূল পরিবেশ তৈরির প্রয়োজন রয়েছে। এ বিষয়ে ঢাকা ও নয়াদিল্লির কর্মকর্তাদের মধ্যে গত কয়েক সপ্তাহ ধরে যোগাযোগ চলছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ, শরীফ ওসমান হাদি হত্যা মামলার অভিযুক্তসহ পলাতক আসামিদের বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়ে দিল্লির সহযোগিতা চেয়েছে ঢাকা। পাশাপাশি দুই দেশের সম্পর্কের জন্য অনুকূল পরিবেশ তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের বিভিন্ন তারিখের কথা বলা হলেও সফর এখনো নিশ্চিত নয়। ফলে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন কি না, তা নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা অব্যাহত রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত