নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নতুন কার্যালয়ের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।
সোমবার (২৯ জুন) দুপুরে তিনি নতুন কার্যালয় উদ্বোধনের পাশাপাশি শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় এবং শিবপুর মডেল থানা পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি, মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক।
তিনি বলেন, বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থেকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সেবা নিতে এসে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। পাশাপাশি হাসপাতালগুলোতে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানান।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুর রহিম, নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনুর মিয়া এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক কৃষকদের মাঝে কৃষি উপকরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী, নারীদের মাঝে সেলাই মেশিন এবং শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করেন। পরে তিনি শিবপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানও পরিদর্শন করেন।

সোমবার, ২৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬