চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) পৃথক দুটি অভিযানে ফেন্সিডিলের বিকল্প ২৭০ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ জব্দ করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ জুলাই ২০২৬ রাতে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের একটি পাকা সড়কে অভিযান চালিয়ে মালিকবিহীন ২০০ বোতল ভারতীয় Eskuf সিরাপ উদ্ধার করে।
অপরদিকে চৌকা বিওপির আরেকটি টহল দল সীমান্ত পিলার ১৭৫/২-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মনাকষা ইউনিয়নের রাঘববাটি গ্রামে অভিযান চালিয়ে মালিকবিহীন আরও ৭০ বোতল Eskuf সিরাপ জব্দ করে।
বিজিবি জানায়, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) গত তিন মাসে সীমান্তে ধারাবাহিক অভিযান চালিয়ে ১০ জন আসামিসহ প্রায় ১১ হাজার ২৪৪ বোতল ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে।
মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬