চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে শিবগঞ্জ উপজেলার কানসাট মিলিক গ্রাম এলাকায় অভিযান চালিয়ে মোসাঃ পিয়ারা বেগম (৪০) নামে ওই নারীকে আটক করা হয়।
গ্রেপ্তার পিয়ারা বেগম কানসাট মিলিক গ্রামের মো. ইসরাইলের স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত কানসাট মিলিক এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পিয়ারা বেগমকে ২০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে গ্রেপ্তার আসামির বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬