মূল পাতা

আন্তজার্তিক

শুক্রবার দেশব্যাপী কর্মসূচি

শিক্ষার্থী আন্দোলন ঘিরে উত্তপ্ত ভারত, মাঠে নামছে সিজেপি

চেকপোস্ট নিউজ,
চেকপোস্ট নিউজ,
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬
শিক্ষার্থী আন্দোলন ঘিরে উত্তপ্ত ভারত, মাঠে নামছে সিজেপি
দিল্লিতে বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ছবি: সংগৃহীত

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ও শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে শুক্রবার (২৪ জুলাই) ভারতজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

দলটির পক্ষ থেকে সমর্থক, ছাত্র সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিদের প্রতিটি শহরে শান্তিপূর্ণ বিক্ষোভ আয়োজনের আহ্বান জানানো হয়েছে।

সিজেপি জানায়, দিল্লিতে ‘চলো সংসদ’ কর্মসূচি চলাকালে সংঘর্ষ এবং বিভিন্ন রাজ্যে আন্দোলনকারীদের ওপর পুলিশের কঠোর পদক্ষেপের প্রতিবাদেই এই দেশব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে।

আন্দোলনকারীদের অভিযোগ, বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী অতিরিক্ত বলপ্রয়োগ করেছে। তবে দিল্লি পুলিশের দাবি, ‘চলো সংসদ’ কর্মসূচির সময় বিক্ষোভকারীদের একাংশ সহিংস হয়ে ওঠে এবং পুলিশ সদস্যদের ওপর হামলা ও সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত করে।

দেশব্যাপী কর্মসূচি সফল করতে সিজেপির পক্ষ থেকে স্থানীয় আয়োজকদের জন্য নির্দেশিকা, প্রচারসামগ্রী ও স্মারকলিপির নমুনা পাঠানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, বিক্ষোভকারীরা নির্ধারিত স্থানে সমবেত হয়ে শিক্ষার্থীদের দাবিগুলো তুলে ধরবেন, আন্দোলনের সময় আহতদের প্রতি সংহতি জানাবেন এবং জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেবেন।

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের তদন্ত, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও জবাবদিহির দাবিতে গত ২০ জুন দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। পরে অ্যাক্টিভিস্ট সোনম ওয়াংচুক অনশনে যোগ দিলে আন্দোলন আরও গতি পায়।

#প্রশ্নপত্র_ফাঁস #ভারত_আন্দোলন #শিক্ষার্থী_বিক্ষোভ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

শিক্ষার্থী আন্দোলন ঘিরে উত্তপ্ত ভারত, মাঠে নামছে সিজেপি
0:00 0:00
1.0x
চেকপোস্ট

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


শিক্ষার্থী আন্দোলন ঘিরে উত্তপ্ত ভারত, মাঠে নামছে সিজেপি

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ও শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে শুক্রবার (২৪ জুলাই) ভারতজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

দলটির পক্ষ থেকে সমর্থক, ছাত্র সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিদের প্রতিটি শহরে শান্তিপূর্ণ বিক্ষোভ আয়োজনের আহ্বান জানানো হয়েছে।

সিজেপি জানায়, দিল্লিতে ‘চলো সংসদ’ কর্মসূচি চলাকালে সংঘর্ষ এবং বিভিন্ন রাজ্যে আন্দোলনকারীদের ওপর পুলিশের কঠোর পদক্ষেপের প্রতিবাদেই এই দেশব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে।

আন্দোলনকারীদের অভিযোগ, বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী অতিরিক্ত বলপ্রয়োগ করেছে। তবে দিল্লি পুলিশের দাবি, ‘চলো সংসদ’ কর্মসূচির সময় বিক্ষোভকারীদের একাংশ সহিংস হয়ে ওঠে এবং পুলিশ সদস্যদের ওপর হামলা ও সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত করে।

দেশব্যাপী কর্মসূচি সফল করতে সিজেপির পক্ষ থেকে স্থানীয় আয়োজকদের জন্য নির্দেশিকা, প্রচারসামগ্রী ও স্মারকলিপির নমুনা পাঠানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, বিক্ষোভকারীরা নির্ধারিত স্থানে সমবেত হয়ে শিক্ষার্থীদের দাবিগুলো তুলে ধরবেন, আন্দোলনের সময় আহতদের প্রতি সংহতি জানাবেন এবং জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেবেন।

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের তদন্ত, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও জবাবদিহির দাবিতে গত ২০ জুন দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। পরে অ্যাক্টিভিস্ট সোনম ওয়াংচুক অনশনে যোগ দিলে আন্দোলন আরও গতি পায়।


চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত