ডেঙ্গু মোকাবিলায় নতুন এক পদ্ধতির সফল পরীক্ষা চালিয়েছেন ব্রাজিলের বিজ্ঞানীরা। মশা মেরে ফেলা কিংবা মশার কামড় এড়িয়ে চলার পরিবর্তে ক্ষতিকর ভাইরাসের বিস্তার ঠেকাতে মশার শরীরে নিরীহ ব্যাকটেরিয়া প্রবেশ করানোর পদ্ধতি ব্যবহার করছেন তারা।
বিশ্বের ডেঙ্গুপ্রবণ দেশগুলোর অন্যতম ব্রাজিলে হাজারো শিশুর ওপর পরিচালিত এক বড় গবেষণায় আশাব্যঞ্জক ফল পাওয়া গেছে। শনিবার এক আন্তর্জাতিক সম্মেলনে গবেষণার ফলাফল উপস্থাপন করেন গবেষকরা।
গবেষণায় দেখা গেছে, বিশেষভাবে পরিবর্তিত মশার মাধ্যমে ডেঙ্গু সংক্রমণ ৬৮ দশমিক ৫ শতাংশ কমানো সম্ভব হয়েছে।
এ জন্য গবেষকরা লাখ লাখ মশা অবমুক্ত করেন। এসব মশার শরীরে প্রাকৃতিকভাবে থাকা ‘ওলবাকিয়া’ নামের একটি ব্যাকটেরিয়া প্রবেশ করানো হয়েছিল। এই ব্যাকটেরিয়া মশার শরীরে ডেঙ্গুর মতো ভাইরাসের বংশবিস্তার কঠিন করে তোলে।
মানুষের মধ্যে ছড়িয়ে পড়া রোগ মোকাবিলায় মশার শরীরে পরিবর্তন আনার এটিই সর্বশেষ উদ্যোগ। গবেষণার ফল প্রকাশের সময় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে, ১৯৪০-এর দশকের পর যুক্তরাষ্ট্রে এটি ডেঙ্গুর অন্যতম বড় প্রাদুর্ভাব।
ব্রাজিলের গবেষণায় অংশ না নেওয়া বোস্টন বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ডেভিড হ্যামার বার্তা সংস্থা এপিকে বলেন, ‘এটি সত্যিই অত্যন্ত উৎসাহব্যঞ্জক।’
তার ধারণা, আরও বেশি সংখ্যায় ওলবাকিয়া বহনকারী মশা ব্যবহার করা গেলে অনেক এলাকায় ডেঙ্গুর সংক্রমণ অনেক নিচে নামিয়ে আনা সম্ভব হবে।
আরও পড়ুনআরও পড়ুনইরানের বিরুদ্ধে কতদিন যুদ্ধ করতে পারবে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প
যেভাবে পরিচালিত হয় গবেষণা
যুক্তরাষ্ট্রের এমোরি ও ইয়েল বিশ্ববিদ্যালয়, ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের আন্তর্জাতিক গবেষক দলটি ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বেলো হরিজন্তে শহরে গবেষণাটি পরিচালনা করে।
গবেষকরা এডিস ইজিপ্টি মশার শরীরে ওলবাকিয়া নামের একটি প্রাকৃতিক ব্যাকটেরিয়া প্রবেশ করান। এই ব্যাকটেরিয়া মানুষের জন্য ক্ষতিকর নয়। তবে এটি মশার মাধ্যমে কিছু ভাইরাস ছড়িয়ে পড়ার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমাতে পারে।
বিশ্বের প্রায় ৫০ শতাংশ কীটপতঙ্গের শরীরে এই ব্যাকটেরিয়া থাকলেও ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা ও হলুদ জ্বরের জীবাণু ছড়ানোর জন্য দায়ী এডিস ইজিপ্টি মশার শরীরে সাধারণত এটি থাকে না।
পরিবর্তিত মশাগুলো অবমুক্ত করার পর গবেষকরা দৈবচয়নের ভিত্তিতে ৫ হাজার ৭০০ শিশুর মধ্যে ডেঙ্গুর উপসর্গ পরীক্ষা করেন। এসব শিশুর মধ্যে পরিবর্তিত মশা অবমুক্ত করা এলাকায় বসবাসকারী এবং কীটনাশক ব্যবহারের মতো প্রচলিত পদ্ধতিতে মশা নিয়ন্ত্রণ করা এলাকার শিশুরাও ছিল।
এ ছাড়া উপসর্গহীন রোগী শনাক্ত করতে মশা, টিক ও মাছির মাধ্যমে ছড়ানো বিভিন্ন রোগের পরীক্ষাও করা হয়।
গবেষণায় দেখা যায়, ওলবাকিয়া বহনকারী মশা অবমুক্ত করা এলাকায় নিয়মিত রক্ত পরীক্ষায় মাত্র ৪ শতাংশের ফল পজিটিভ এসেছে। অন্য এলাকাগুলোতে এ হার ছিল ১৪ শতাংশ।
গবেষণার ফল অনুযায়ী, এ পদ্ধতিতে ডেঙ্গুর সংক্রমণ ৬৮ দশমিক ৫ শতাংশ এবং চিকুনগুনিয়ার সংক্রমণ ৭৩ দশমিক ৩ শতাংশ কমেছে।
বিশ্বে ডেঙ্গু সংক্রমণের দিক থেকে ব্রাজিল অন্যতম শীর্ষ দেশ। বিশ্বে মোট ডেঙ্গু আক্রান্তের প্রায় এক-দশমাংশই দেশটিতে শনাক্ত হয়। গবেষণার সময় ঘনবসতিপূর্ণ বেলো হরিজন্তে শহরটি ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ডেঙ্গু প্রাদুর্ভাবের মধ্যে ছিল। এতে ওলবাকিয়া পদ্ধতির কার্যকারিতা আরও স্পষ্ট হয়েছে।
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে আমেরিকান সোসাইটি অব ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিনের এক সম্মেলনে গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়।
আরও পড়ুনআরও পড়ুনশেখ হাসিনা এখন ভারতের কোথায় আছেন?
ওলবাকিয়া পদ্ধতির ব্যবহার কি এবারই প্রথম
না। ওলবাকিয়া পদ্ধতির পথিকৃৎ হচ্ছে ওয়ার্ল্ড মসকিটো প্রোগ্রাম (ডব্লিউএমপি)। সংস্থাটি তাদের চলমান ‘ওলবাকিয়া মসকিটো রিলিজ প্রজেক্ট’-এ এই পদ্ধতি ব্যবহার করছে।
২০০০-এর দশকের মাঝামাঝি থেকে এ উদ্যোগ চালু রয়েছে। এর আওতায় কলম্বিয়ার আবুরা উপত্যকা এবং ব্রাজিলের নিতেরোই শহরসহ বিভিন্ন অঞ্চলে কাজ করা হয়েছে। এসব এলাকার সম্মিলিত জনসংখ্যা প্রায় ৪৫ লাখ।
সংস্থাটির প্রকাশিত তথ্য অনুযায়ী, গবেষণায় অন্তর্ভুক্ত প্রায় ১০ লাখ মানুষের মধ্যে ডেঙ্গু সংক্রমণ ৯২ শতাংশ কমেছে।
গবেষকরা বলছেন, এই পদ্ধতি দীর্ঘমেয়াদে নিজে থেকেই কার্যকর থাকতে পারে। পাশাপাশি মশা মারতে কীটনাশক ছিটানোর তুলনায় এটি পরিবেশবান্ধব। কীটনাশক ছিটানোর পদ্ধতি ব্যয়বহুল এবং বিষাক্তও হতে পারে।
সিঙ্গাপুরেও ২০১৬ সাল থেকে ওলবাকিয়াসংশ্লিষ্ট মশার সংখ্যা নিয়ন্ত্রণের একটি পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। এ পদ্ধতিতে ব্যাকটেরিয়াবাহী পুরুষ মশা অবমুক্ত করা হয়। এসব মশা বন্য পরিবেশে থাকা স্ত্রী মশার সঙ্গে মিলিত হলে এমন ডিম উৎপন্ন হয়, যা থেকে বাচ্চা ফোটে না। ফলে মশার সংখ্যা কমে আসে।
গবেষকদের মূল লক্ষ্য হলো, গবেষণার আওতাভুক্ত এলাকায় ওলবাকিয়া বহনকারী মশার স্থায়ী স্থানীয় জনগোষ্ঠী তৈরি করা।
ডব্লিউএমপির উদ্যোগে স্থানীয় কমিউনিটি নেতাদের সঙ্গে কাজ করে প্রাপ্তবয়স্ক মশা অবমুক্ত করা হয়েছে। এ ছাড়া খাবার সরবরাহের প্যাকেটের মধ্যে মশার ডিম রাখার ব্যবস্থাও করা হয়েছে। এর উদ্দেশ্য, ডিম থেকে মশা জন্ম নিয়ে স্থানীয় মশার সঙ্গে মিশে যাবে।
গবেষকদের ধারণা, সময়ের সঙ্গে সঙ্গে ওলবাকিয়াবাহী মশার বংশবিস্তার ঘটবে এবং ওই এলাকায় তাদের স্থায়ী জনগোষ্ঠী গড়ে উঠবে। সূত্র: আল জাজিরা

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

মতামত