শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
চেকপোস্ট

শিক্ষার্থী আন্দোলন ঘিরে উত্তপ্ত ভারত, মাঠে নামছে সিজেপি

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ও শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে শুক্রবার (২৪ জুলাই) ভারতজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।দলটির পক্ষ থেকে সমর্থক, ছাত্র সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিদের প্রতিটি শহরে শান্তিপূর্ণ বিক্ষোভ আয়োজনের আহ্বান জানানো হয়েছে।সিজেপি জানায়, দিল্লিতে ‘চলো সংসদ’ কর্মসূচি চলাকালে সংঘর্ষ এবং বিভিন্ন রাজ্যে আন্দোলনকারীদের ওপর পুলিশের কঠোর পদক্ষেপের প্রতিবাদেই এই দেশব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে।আন্দোলনকারীদের অভিযোগ, বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী অতিরিক্ত বলপ্রয়োগ করেছে। তবে দিল্লি পুলিশের দাবি, ‘চলো সংসদ’ কর্মসূচির সময় বিক্ষোভকারীদের একাংশ সহিংস হয়ে ওঠে এবং পুলিশ সদস্যদের ওপর হামলা ও সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত করে।দেশব্যাপী কর্মসূচি সফল করতে সিজেপির পক্ষ থেকে স্থানীয় আয়োজকদের জন্য নির্দেশিকা, প্রচারসামগ্রী ও স্মারকলিপির নমুনা পাঠানো হয়েছে।নির্দেশনা অনুযায়ী, বিক্ষোভকারীরা নির্ধারিত স্থানে সমবেত হয়ে শিক্ষার্থীদের দাবিগুলো তুলে ধরবেন, আন্দোলনের সময় আহতদের প্রতি সংহতি জানাবেন এবং জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেবেন। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের তদন্ত, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও জবাবদিহির দাবিতে গত ২০ জুন দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। পরে অ্যাক্টিভিস্ট সোনম ওয়াংচুক অনশনে যোগ দিলে আন্দোলন আরও গতি পায়।

শিক্ষার্থী আন্দোলন ঘিরে উত্তপ্ত ভারত, মাঠে নামছে সিজেপি