বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

৫ হাজার শিক্ষককে প্রশিক্ষণের পরিকল্পনা

শিক্ষকদের শুধু ডিগ্রি নয়, নৈতিকতাও থাকতে হবে: ইউজিসি চেয়ারম্যান

মাস্টার ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে কথা বলছেন ড. মামুন আহমেদ। মঙ্গলবার গাজীপুরের রাজেন্দ্রপুরে ব্র্যাক সিডিএমে। ছবি : সংগৃহীত

শিক্ষকদের শুধু উচ্চতর ডিগ্রি, গবেষণা ও একাডেমিক দক্ষতা থাকলেই হবে না; তাদের নৈতিকতা, সততা, মূল্যবোধ, ন্যায়বোধ ও দায়িত্ববোধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে গাজীপুরের রাজেন্দ্রপুরে ব্র্যাক সিডিএমে ১০ দিনব্যাপী ‘মাস্টার ট্রেইনার’ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইউজিসি।

ইউজিসি চেয়ারম্যান বলেন, শিক্ষার্থী ও সমাজের মানুষ একজন শিক্ষককে আদর্শ ব্যক্তি হিসেবে অনুসরণ করেন। তাই শিক্ষকের আচরণ, মূল্যবোধ ও দায়িত্বশীলতা শিক্ষার্থীদের ব্যক্তিত্ব ও ভবিষ্যৎ জীবন গঠনে গভীর প্রভাব ফেলে।

সম্প্রতি কুমিল্লায় ঘটে যাওয়া একটি ঘটনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ ধরনের ঘটনা বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার্থীদের নৈতিকতা ও মূল্যবোধ নিয়ে নতুন করে ভাবার সুযোগ তৈরি করেছে। শিক্ষার্থীরা কেন এমন পরিস্থিতিতে জড়িয়ে পড়ছে এবং কীভাবে তাদের আরও দায়িত্বশীল করে তোলা যায়, তা নিয়ে ভাবতে হবে।

মামুন আহমেদ বলেন, শিক্ষার্থীদের নৈতিকতা ও মূল্যবোধ গড়ে তুলতে শুধু পাঠ্যক্রমে নতুন বিষয় যুক্ত করলেই হবে না। বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশও নৈতিকতা ও মূল্যবোধচর্চার উপযোগী করে গড়ে তুলতে হবে।

সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫ হাজার শিক্ষককে প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনার কথা জানান ইউজিসি চেয়ারম্যান। এ জন্য মাস্টার ট্রেইনার তৈরি করা হচ্ছে।

প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষকদের প্রশিক্ষণ দেবেন। পাশাপাশি তারা ইউজিসির বিভিন্ন কর্মসূচির ‘অ্যাম্বাসেডর’ হিসেবেও কাজ করবেন।

আগামী পাঁচ বছরে প্রতিবছর অন্তত ৫০০ জনকে পিএইচডি ফেলোশিপ দেওয়ার পরিকল্পনার কথাও জানান মামুন আহমেদ। তিনি বলেন, চলতি বছর গত বছরের তুলনায় ফেলোশিপের সংখ্যা প্রায় ৪০ শতাংশ বাড়ানো হয়েছে।

তবে আবেদনকারীর সংখ্যা বেশি হলেও কাঙ্ক্ষিত মানের প্রার্থী পাওয়া যাচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমির ডিন অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম, হিট প্রকল্পের কনসালট্যান্ট অধ্যাপক ড. মোহাম্মাদ মনিনুর রশিদ ও অধ্যাপক ড. মো. আবদুস সালামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

#উচ্চশিক্ষা #ইউজিসি #শিক্ষকপ্রশিক্ষণ

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষকদের শুধু ডিগ্রি নয়, নৈতিকতাও থাকতে হবে: ইউজিসি চেয়ারম্যান

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত