হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পুলিশের পোশাক পরে গরু ব্যবসায়ীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল লুটের ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-৯ ও র্যাব-১১ এর যৌথ অভিযানে নরসিংদী থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার হওয়া মনির হোসেন (৩৫) নরসিংদীর রায়পুর এলাকার বাসিন্দা। রোববার র্যাব জানায়, গত বছরের ২৫ ডিসেম্বর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের পুরাসুন্দা এলাকায় গরুবোঝাই পিকআপ থামিয়ে পুলিশের পরিচয়ে সংঘবদ্ধ ডাকাত দল এ ঘটনা ঘটায়।
মামলার তথ্য অনুযায়ী, হবিগঞ্জের কয়েকজন গরু ব্যবসায়ী নরসিংদীর বেলাবো থেকে গরু কিনে ফেরার পথে পুলিশের পোশাক পরা কয়েকজন তাদের গাড়ি থামায়। পরে আরও কয়েকজন এসে ব্যবসায়ীদের জোর করে গাড়ি থেকে নামিয়ে হাত-পা ও চোখ বেঁধে ফেলে। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৩ লাখ ১৩ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।
ডাকাতরা গরুবাহী পিকআপ নিয়ে পালিয়ে যায় এবং পরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এলাকায় ভুক্তভোগীদের ফেলে রেখে যায়। এ ঘটনায় শায়েস্তাগঞ্জ থানায় ডাকাতি মামলা দায়েরের পর র্যাব ছায়া তদন্ত শুরু করে।
গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদীর শিবপুর এলাকায় অভিযান চালিয়ে মনির হোসেনকে গ্রেফতার করা হয়। র্যাব জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

সোমবার, ২৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬