শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

প্রতিক্রিয়া জানালেন ডাকসু নেতা

শাহবাগ থানায় হামলা নিয়ে আবেগঘন স্ট্যাটাস এবি জুবায়েরের

ছবি: জুবায়ের

রাজধানীর শাহবাগ থানা-এ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন এবি জুবায়ের

শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে দেওয়া স্ট্যাটাসে তিনি বলেন, হামলাকারীদের মধ্যে নিজের ছোট ভাইদের দেখে তিনি চোখের পানি ধরে রাখতে পারেননি।

তিনি দাবি করেন, এক শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা ফটোকার্ড ও হত্যার হুমকির ঘটনায় জিডি করতে ওই শিক্ষার্থী থানায় গেলে সেখানে তাকে ও তার সঙ্গে থাকা কয়েকজনকে আটকে রাখা হয় এবং ছাত্রদলের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

এবি জুবায়ের বলেন, ডাকসুর প্রতিনিধি হিসেবে শিক্ষার্থীদের সমস্যা সমাধানে তারা থানায় গিয়েছিলেন। তবে কোনো ধরনের আলোচনা ছাড়াই সেখানে হামলার শিকার হন তারা। তিনি আরও অভিযোগ করেন, তার সহকর্মীকে মারধর করা হয়েছে এবং পরে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, ক্যাম্পাসে সিনিয়র–জুনিয়র সম্পর্ক নষ্ট করে রাজনীতিকে সংঘর্ষে রূপ দেওয়া হচ্ছে, যা তিনি মেনে নিতে পারছেন না।

তিনি বলেন, কিছু ছোট ভাইয়ের হাতে নিজেই আঘাত পাওয়ার বিষয়টি তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে এবং এই ঘটনার মধ্য দিয়ে তিনি ক্যাম্পাসে সহিংস রাজনীতির বিরুদ্ধে তার অবস্থান আরও দৃঢ় করবেন।

#ঢাবি #ডাকসু #শাহবাগথানা

চেকপোস্ট

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

শাহবাগ থানায় হামলা নিয়ে আবেগঘন স্ট্যাটাস এবি জুবায়েরের

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

রাজধানীর শাহবাগ থানা-এ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন এবি জুবায়ের

শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে দেওয়া স্ট্যাটাসে তিনি বলেন, হামলাকারীদের মধ্যে নিজের ছোট ভাইদের দেখে তিনি চোখের পানি ধরে রাখতে পারেননি।

তিনি দাবি করেন, এক শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা ফটোকার্ড ও হত্যার হুমকির ঘটনায় জিডি করতে ওই শিক্ষার্থী থানায় গেলে সেখানে তাকে ও তার সঙ্গে থাকা কয়েকজনকে আটকে রাখা হয় এবং ছাত্রদলের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

এবি জুবায়ের বলেন, ডাকসুর প্রতিনিধি হিসেবে শিক্ষার্থীদের সমস্যা সমাধানে তারা থানায় গিয়েছিলেন। তবে কোনো ধরনের আলোচনা ছাড়াই সেখানে হামলার শিকার হন তারা। তিনি আরও অভিযোগ করেন, তার সহকর্মীকে মারধর করা হয়েছে এবং পরে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, ক্যাম্পাসে সিনিয়র–জুনিয়র সম্পর্ক নষ্ট করে রাজনীতিকে সংঘর্ষে রূপ দেওয়া হচ্ছে, যা তিনি মেনে নিতে পারছেন না।

তিনি বলেন, কিছু ছোট ভাইয়ের হাতে নিজেই আঘাত পাওয়ার বিষয়টি তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে এবং এই ঘটনার মধ্য দিয়ে তিনি ক্যাম্পাসে সহিংস রাজনীতির বিরুদ্ধে তার অবস্থান আরও দৃঢ় করবেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত