বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব মাহদী হাসানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
মাহদী হাসানের দাবি, জ্যামাইকা যাওয়ার উদ্দেশ্যে শুক্রবার রাতে তিনি বিমানবন্দরে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে আটকে দেন। তার নির্ধারিত ফ্লাইট রাত ৯টা ৩৫ মিনিটে ছেড়ে গেলেও তিনি বিমানে উঠতে পারেননি।
মাহদী হাসান গণমাধ্যমকে বলেন, ‘আমার সব মামলায় জামিন রয়েছে। এরপরও আমাকে দেশের বাইরে যেতে দেওয়া হয়নি। পুলিশের পক্ষ থেকে বিদেশ যেতে হলে আদালতের অনুমতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’
তিনি আরও জানান, পরবর্তীতে বিমানবন্দর এলাকা থেকে তিনি চলে যান।
তবে মাহদী হাসানকে বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ডিউটি অফিসার।
এ ঘটনায় তার বিদেশযাত্রায় বাধা দেওয়ার কারণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা নিয়ে প্রশ্ন উঠেছে।

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬