শনিবার, ১৩ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

গোয়ালঘরে বিষধর সাপের দংশন

লাখাইয়ে সাপের কামড়ে দংশনে গৃহবধূর মৃত্যু

ছবি : চেকপোস্ট

হবিগঞ্জের লাখাই উপজেলায় বিষধর সাপের দংশনে রেজিয়া বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া গ্রামের ফারুক মিয়ার স্ত্রী রেজিয়া বেগম শুক্রবার সন্ধ্যায় ঘুটে আনতে গোয়ালঘরে যান। সেখানে ঘুটে হাতে নেওয়ার সময় একটি বিষধর সাপ তাকে দংশন করে।

সাপের দংশনের পর তিনি ব্যথার ওষুধ আনতে স্থানীয় একটি ফার্মেসির দিকে রওনা দেন। পথে হঠাৎ তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে মরদেহ বাড়িতে আনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে যে তাকে জীবিত মনে করে স্বজনরা ওঝার মাধ্যমে ঝাড়ফুঁকের চেষ্টা করছিলেন। তবে এ বিষয়ে স্থানীয়ভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

#লাখাই #হবিগঞ্জ_খবর #সাপের_দংশন

চেকপোস্ট

শনিবার, ১৩ জুন ২০২৬

লাখাইয়ে সাপের কামড়ে দংশনে গৃহবধূর মৃত্যু

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

হবিগঞ্জের লাখাই উপজেলায় বিষধর সাপের দংশনে রেজিয়া বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া গ্রামের ফারুক মিয়ার স্ত্রী রেজিয়া বেগম শুক্রবার সন্ধ্যায় ঘুটে আনতে গোয়ালঘরে যান। সেখানে ঘুটে হাতে নেওয়ার সময় একটি বিষধর সাপ তাকে দংশন করে।

সাপের দংশনের পর তিনি ব্যথার ওষুধ আনতে স্থানীয় একটি ফার্মেসির দিকে রওনা দেন। পথে হঠাৎ তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে মরদেহ বাড়িতে আনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে যে তাকে জীবিত মনে করে স্বজনরা ওঝার মাধ্যমে ঝাড়ফুঁকের চেষ্টা করছিলেন। তবে এ বিষয়ে স্থানীয়ভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত