মূল পাতা

সারাদেশ

লাখাইয়ে বলভদ্র সেতু থেকে হবিগঞ্জ পর্যন্ত ফোর লেন সড়কের নির্মাণকাজের উদ্বোধন

এম এ ওয়াহেদ,
এম এ ওয়াহেদ, লাখাই প্রতিনিধি::
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬
লাখাইয়ে বলভদ্র সেতু থেকে হবিগঞ্জ পর্যন্ত ফোর লেন সড়কের নির্মাণকাজের উদ্বোধন

হবিগঞ্জের লাখাইয়ে বলভদ্র সেতু থেকে হবিগঞ্জ সদর উপজেলার কোর্ট স্টেশন পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন, অবহিতকরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় লাখাই উপজেলার কাঠিহারা মাঠে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ জি কে গউছ।

প্রধান অতিথির বক্তব্যে জি কে গউছ বলেন, বলভদ্র সেতু থেকে হবিগঞ্জ পর্যন্ত সড়কটি চার লেনে উন্নীত করতে প্রায় সাড়ে ৬৫০ কোটি টাকার কাজ চলমান রয়েছে। এ উন্নয়ন কর্মকাণ্ডের মান ও অগ্রগতি নিশ্চিত করতে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। লাখাই উপজেলার সার্বিক উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে বলেন, দেওয়া প্রতিশ্রুতি পূরণে তিনি বদ্ধপরিকর।

রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ দীর্ঘ ১৭ বছর দেশে লুটপাট, জুলুম ও নির্যাতন চালিয়েছে। এখন আবারও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং আগুন সন্ত্রাসে জড়াচ্ছে বলে তিনি অভিযোগ করেন। জনগণ ঐক্যবদ্ধ হয়ে এসব কর্মকাণ্ড প্রতিহত করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

লাখাই উপজেলা বিএনপির সভাপতি ড. এম আক্তার আহাদ চৌধুরী স্বপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান আবদুল ওয়াদুদ তালুকদার আব্দাল, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শেখ মোহাম্মদ ফরিদ, সাংগঠনিক সম্পাদক মো. সামছুদ্দিন, অ্যাডভোকেট আয়াতুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিয়া মোহাম্মদ লায়েছ, যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান, সদস্যসচিব মাহবুব আলম মালু, মহিলা দলের সভাপতি রিজবা আক্তার পান্না, ছাত্রদলের আহ্বায়ক ফকরুল ইসলাম ও আবদুল ওয়াহাবসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আরিফ আহমেদ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

লাখাইয়ে বলভদ্র সেতু থেকে হবিগঞ্জ পর্যন্ত ফোর লেন সড়কের নির্মাণকাজের উদ্বোধন
0:00 0:00
1.0x
চেকপোস্ট

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


লাখাইয়ে বলভদ্র সেতু থেকে হবিগঞ্জ পর্যন্ত ফোর লেন সড়কের নির্মাণকাজের উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

হবিগঞ্জের লাখাইয়ে বলভদ্র সেতু থেকে হবিগঞ্জ সদর উপজেলার কোর্ট স্টেশন পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন, অবহিতকরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় লাখাই উপজেলার কাঠিহারা মাঠে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ জি কে গউছ।

প্রধান অতিথির বক্তব্যে জি কে গউছ বলেন, বলভদ্র সেতু থেকে হবিগঞ্জ পর্যন্ত সড়কটি চার লেনে উন্নীত করতে প্রায় সাড়ে ৬৫০ কোটি টাকার কাজ চলমান রয়েছে। এ উন্নয়ন কর্মকাণ্ডের মান ও অগ্রগতি নিশ্চিত করতে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। লাখাই উপজেলার সার্বিক উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে বলেন, দেওয়া প্রতিশ্রুতি পূরণে তিনি বদ্ধপরিকর।

রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ দীর্ঘ ১৭ বছর দেশে লুটপাট, জুলুম ও নির্যাতন চালিয়েছে। এখন আবারও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং আগুন সন্ত্রাসে জড়াচ্ছে বলে তিনি অভিযোগ করেন। জনগণ ঐক্যবদ্ধ হয়ে এসব কর্মকাণ্ড প্রতিহত করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

লাখাই উপজেলা বিএনপির সভাপতি ড. এম আক্তার আহাদ চৌধুরী স্বপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান আবদুল ওয়াদুদ তালুকদার আব্দাল, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শেখ মোহাম্মদ ফরিদ, সাংগঠনিক সম্পাদক মো. সামছুদ্দিন, অ্যাডভোকেট আয়াতুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিয়া মোহাম্মদ লায়েছ, যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান, সদস্যসচিব মাহবুব আলম মালু, মহিলা দলের সভাপতি রিজবা আক্তার পান্না, ছাত্রদলের আহ্বায়ক ফকরুল ইসলাম ও আবদুল ওয়াহাবসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আরিফ আহমেদ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত