খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন রায়েরমহল এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবারসহ টাইগার গ্রুপের সক্রিয় সদস্য মো. রবিউল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব-৬।
র্যাব-৬ জানায়, রোববার (২৬ জুলাই) দুপুর ১২টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রায়েরমহল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকার বাসিন্দা শেখ লাল মিয়ার ছেলে রবিউল ইসলামকে আটক করা হয়।
পরে তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে রবিউলের দেওয়া তথ্য অনুযায়ী একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রটি উপস্থিত সাক্ষীদের সামনে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাবের তথ্য অনুযায়ী, গ্রেফতার রবিউল ইসলাম খুলনার ‘টাইগার গ্রুপের’ সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় অস্ত্র আইন, মাদক, হত্যা চেষ্টা ও চুরিসহ মোট ১৬টি মামলা রয়েছে।
এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে উদ্ধার করা অস্ত্রসহ গ্রেফতার রবিউল ইসলামকে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) হরিণটানা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব-৬।

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬