মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

নিষেধাজ্ঞা আরও কঠোর করার প্রস্তাব

রুশ তেল কেনায় ভারত-চীনের পণ্যে ১০০% শুল্কের পথে যুক্তরাষ্ট্র

চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি : সংগৃহীত

রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনা দেশগুলোর ওপর বাড়তি শুল্ক আরোপের পথ তৈরি করেছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে ভারত ও চীনের পণ্যের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সুযোগ রেখে একটি দ্বিদলীয় বিল পাস করেছে মার্কিন সিনেট।

মঙ্গলবার (২৮ জুলাই) মার্কিন সিনেটে বিলটি ৮৬-১২ ভোটে পাস হয়। এতে রিপাবলিকান ও ডেমোক্র্যাট—দুই দলের অধিকাংশ সদস্যই সমর্থন দেন।

বিলটিতে রাশিয়া ও ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞার প্রস্তাব রাখা হয়েছে। বিশেষ করে রুশ জ্বালানি খাত, সরকারি কর্মকর্তা, অলিগার্ক, আর্থিক প্রতিষ্ঠান এবং নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত ‘শ্যাডো ফ্লিট’-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

আইনটি কার্যকর হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বড় জ্বালানি ক্রেতা দেশগুলোর পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ক্ষমতা পাবেন। এর মধ্যে ভারত ও চীন অন্যতম, যারা রুশ জ্বালানির বড় ক্রেতা।

তবে বিলটিতে কিছু ছাড়ের ব্যবস্থাও রাখা হয়েছে। যেসব দেশ রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস আমদানির পরিমাণ কমিয়ে আনছে এবং মোট আমদানির ১৫ শতাংশের নিচে রাখছে, তারা শুল্ক ছাড়ের সুযোগ পেতে পারে।

বিলটির সমর্থকরা বলছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অর্থনৈতিক সক্ষমতা কমাতে মস্কোর জ্বালানি আয়ের ওপর চাপ বাড়ানো প্রয়োজন।

তবে কয়েকজন ডেমোক্র্যাট সিনেটর শুল্ক সংক্রান্ত বিধান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, অতিরিক্ত শুল্ক বিশ্ব বাণিজ্যে নতুন চাপ তৈরি করতে পারে।

সিনেটে পাস হওয়া বিলটি এখন মার্কিন প্রতিনিধি পরিষদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এরপর প্রেসিডেন্টের স্বাক্ষরের মাধ্যমে এটি আইনে পরিণত হতে পারে।

#যুক্তরাষ্ট্র #ভারতচীন #রাশিয়াশুল্ক

চেকপোস্ট

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

রুশ তেল কেনায় ভারত-চীনের পণ্যে ১০০% শুল্কের পথে যুক্তরাষ্ট্র

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনা দেশগুলোর ওপর বাড়তি শুল্ক আরোপের পথ তৈরি করেছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে ভারত ও চীনের পণ্যের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সুযোগ রেখে একটি দ্বিদলীয় বিল পাস করেছে মার্কিন সিনেট।

মঙ্গলবার (২৮ জুলাই) মার্কিন সিনেটে বিলটি ৮৬-১২ ভোটে পাস হয়। এতে রিপাবলিকান ও ডেমোক্র্যাট—দুই দলের অধিকাংশ সদস্যই সমর্থন দেন।

বিলটিতে রাশিয়া ও ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞার প্রস্তাব রাখা হয়েছে। বিশেষ করে রুশ জ্বালানি খাত, সরকারি কর্মকর্তা, অলিগার্ক, আর্থিক প্রতিষ্ঠান এবং নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত ‘শ্যাডো ফ্লিট’-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

আইনটি কার্যকর হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বড় জ্বালানি ক্রেতা দেশগুলোর পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ক্ষমতা পাবেন। এর মধ্যে ভারত ও চীন অন্যতম, যারা রুশ জ্বালানির বড় ক্রেতা।

তবে বিলটিতে কিছু ছাড়ের ব্যবস্থাও রাখা হয়েছে। যেসব দেশ রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস আমদানির পরিমাণ কমিয়ে আনছে এবং মোট আমদানির ১৫ শতাংশের নিচে রাখছে, তারা শুল্ক ছাড়ের সুযোগ পেতে পারে।

বিলটির সমর্থকরা বলছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অর্থনৈতিক সক্ষমতা কমাতে মস্কোর জ্বালানি আয়ের ওপর চাপ বাড়ানো প্রয়োজন।

তবে কয়েকজন ডেমোক্র্যাট সিনেটর শুল্ক সংক্রান্ত বিধান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, অতিরিক্ত শুল্ক বিশ্ব বাণিজ্যে নতুন চাপ তৈরি করতে পারে।

সিনেটে পাস হওয়া বিলটি এখন মার্কিন প্রতিনিধি পরিষদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এরপর প্রেসিডেন্টের স্বাক্ষরের মাধ্যমে এটি আইনে পরিণত হতে পারে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত