শনিবার, ২৩ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পুলিশি অভিযানে তিন মাদক কারবারি আটক

রায়পুরে ৫৫০ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

ছবি : চেকপোস্ট

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি মোটরসাইকেল এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ৩৬,৩০০ টাকা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৩/০৫/২০২৬) রায়পুর থানাধীন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) মো. জসিম উদ্দিন, সঙ্গে ছিলেন এসআই মহিউদ্দিন আহমদসহ অন্যান্য অফিসার ফোর্স।

পুলিশ জানায়, রায়পুর থানাধীন ৪নং সোনাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাঝিগো বাড়ির সামনে পাকা রাস্তার উপর সন্দেহভাজন অবস্থায় ৩ জনকে ২টি মোটরসাইকেলসহ আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা অপর একজন কৌশলে পালিয়ে যায়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৫৫০ পিস ইয়াবা, ২টি মোটরসাইকেল এবং মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার ও জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন প্রয়োগকারী সংস্থা-এর আওতায় মামলা রুজু করা হয়েছে। রায়পুর থানার মামলা নং-৩৭ (তারিখ: ২৩/০৫/২০২৬) অনুযায়ী আসামিদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

#মাদকবিরোধী_অভিযান #ইয়াবা_উদ্ধার #রায়পুর_পুলিশ

চেকপোস্ট

শনিবার, ২৩ মে ২০২৬

রায়পুরে ৫৫০ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি মোটরসাইকেল এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ৩৬,৩০০ টাকা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৩/০৫/২০২৬) রায়পুর থানাধীন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) মো. জসিম উদ্দিন, সঙ্গে ছিলেন এসআই মহিউদ্দিন আহমদসহ অন্যান্য অফিসার ফোর্স।

পুলিশ জানায়, রায়পুর থানাধীন ৪নং সোনাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাঝিগো বাড়ির সামনে পাকা রাস্তার উপর সন্দেহভাজন অবস্থায় ৩ জনকে ২টি মোটরসাইকেলসহ আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা অপর একজন কৌশলে পালিয়ে যায়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৫৫০ পিস ইয়াবা, ২টি মোটরসাইকেল এবং মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার ও জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন প্রয়োগকারী সংস্থা-এর আওতায় মামলা রুজু করা হয়েছে। রায়পুর থানার মামলা নং-৩৭ (তারিখ: ২৩/০৫/২০২৬) অনুযায়ী আসামিদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত