সোমবার, ২৫ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

শিশুর নিরাপত্তা চাই

রামিসা হত্যার বিচার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

ছবি : চেকপোস্ট

সুনামগঞ্জে শিশু রামিসা হত্যার দ্রুত বিচার ও শিশু-নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ লিগ্যাল এন্ড হিউম্যান রাইটস সার্ভিসেস ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখা।

সোমবার দুপুরে শহরের আলফাত স্কয়ার এলাকায় আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জুনেদ আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেল

মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সিএম মিলন, সহ-সভাপতি জ্যোতির্ময় দাস চপল, আশরাফ হোসেন লিটন, অ্যাডভোকেট মো. আজমল হোসেন, মো. মোশাহিদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, মহিলা বিষয়ক সম্পাদক হালুফা আক্তার হেপি ও নারী ও শিশু বিষয়ক সম্পাদক জুশেদা আক্তারসহ অন্যরা।

বক্তারা বলেন, আট বছরের শিশু রামিসাকে নৃশংস নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। তারা দ্রুত বিচার নিশ্চিতের পাশাপাশি শিশু ও নারী নির্যাতনের প্রতিটি ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, যাতে ভবিষ্যতে কোনো অপরাধী নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতা চালানোর সাহস না পায়।

#মানববন্ধন #শিশু_নিরাপত্তা #রামিসা_হত্যা

চেকপোস্ট

সোমবার, ২৫ মে ২০২৬

রামিসা হত্যার বিচার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

সুনামগঞ্জে শিশু রামিসা হত্যার দ্রুত বিচার ও শিশু-নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ লিগ্যাল এন্ড হিউম্যান রাইটস সার্ভিসেস ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখা।

সোমবার দুপুরে শহরের আলফাত স্কয়ার এলাকায় আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জুনেদ আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেল

মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সিএম মিলন, সহ-সভাপতি জ্যোতির্ময় দাস চপল, আশরাফ হোসেন লিটন, অ্যাডভোকেট মো. আজমল হোসেন, মো. মোশাহিদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, মহিলা বিষয়ক সম্পাদক হালুফা আক্তার হেপি ও নারী ও শিশু বিষয়ক সম্পাদক জুশেদা আক্তারসহ অন্যরা।

বক্তারা বলেন, আট বছরের শিশু রামিসাকে নৃশংস নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। তারা দ্রুত বিচার নিশ্চিতের পাশাপাশি শিশু ও নারী নির্যাতনের প্রতিটি ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, যাতে ভবিষ্যতে কোনো অপরাধী নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতা চালানোর সাহস না পায়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত