বাগেরহাটের রামপালে শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাল্যবিয়ের কুফল ও প্রতিরোধে সচেতনতা বাড়াতে বিবাহ নিবন্ধক, সাংবাদিক, নাগরিক সংগঠন ও নৈতিক দায়িত্বশীল ব্যক্তিদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার বিআরডিবি মিলনায়তনে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এ সভার আয়োজন করে।
কোডেকের ফোকাল পার্সন সৈয়দ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সীতানাথ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজন কুমার বালা, রামপাল উপজেলা সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক ও সাংবাদিক এম এ সবুর রানা, ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. তাহিদুল ইসলাম, ফয়লাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফুল ইসলাম, মোহতাদির হোসেনসহ অনেকে।
সভায় শিশু অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বাল্যবিয়ের ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে বাল্যবিয়ে প্রতিরোধে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে বেশ কয়েকজন ছাত্রী উপস্থিত ছিল। তাদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনাও অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে শিশু অধিকার ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতার বার্তা তুলে ধরে।
আলোচনায় বক্তারা শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬