মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সহযোগিতা চাইল পুলিশ

রামপালের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা

রামপালের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা
ছবি : চেকপোস্ট

বাগেরহাটের রামপালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপজেলা পর্যায়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসীর সভাপতিত্বে এ সভা হয়।

সভায় শুরুতে রামপাল থানার প্রয়াত অফিসার ইনচার্জ শেখ রাজিব আল রশিদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও রামপালবাসীসহ সবাইকে ধন্যবাদ জানান সভার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি।

সভায় উপজেলা সহকারী কমিশনার অভিজিৎ চক্রবর্তী ভেজাল ও মাদকবিরোধী অভিযান, মোবাইল কোর্ট পরিচালনা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, হাসপাতালে আসা রোগীদের স্বজনেরা যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলায় পরিবেশ নোংরা হচ্ছে। হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

রামপাল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, অন্যান্য থানার তুলনায় রামপালের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। জমিজমা ও মৎস্যঘেরসংক্রান্ত বিরোধ ছাড়া তেমন কোনো অভিযোগ নেই বলে তিনি উল্লেখ করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো রাখতে সাংবাদিকসহ সবার সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব কাজী জাহিদুল ইসলাম জানান, রামপালে ‘আলোকিত রামপাল’ নামে একটি সংগঠন মাদকমুক্ত ক্যাম্পেইনসহ সামাজিক অসংগতি দূর করতে পাড়া-মহল্লায় কমিটি গঠন করে কার্যক্রম শুরু করেছে। এ উদ্যোগ বাস্তবায়নে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

এ সময় আরও বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার এবং প্রেসক্লাব রামপালের সভাপতি এম এ সবুর রানাসহ অন্যরা।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও ভেজালবিরোধী অভিযান জোরদার, হাসপাতালের পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

#রামপাল #মাদকমুক্তসমাজ #আইনশৃঙ্খলাসভা

চেকপোস্ট

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

রামপালের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত