সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

প্রশাসনের কঠোর ব্যবস্থা

রাণীশংকৈলে গাঁজা সেবনে ভ্রাম্যমাণ আদালতে দুইজনের কারাদণ্ড

ছবি : চেকপোস্ট

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে রাণীশংকৈল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ভান্ডারা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মজিবুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে বাচাই পাগলার বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে মো. লিটন (পিতা সৈদুল ইসলাম) ও মো. মানিক (পিতা আব্দুল হক)কে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত লিটনকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং মানিককে ৭ দিনের কারাদণ্ড দেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে তা দ্রুত প্রশাসনকে জানানোর জন্য স্থানীয়দের আহ্বান জানানো হয়েছে।

#রাণীশংকৈল #মাদকবিরোধীঅভিযান #ঠাকুরগাঁও_সংবাদ

চেকপোস্ট

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

রাণীশংকৈলে গাঁজা সেবনে ভ্রাম্যমাণ আদালতে দুইজনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে রাণীশংকৈল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ভান্ডারা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মজিবুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে বাচাই পাগলার বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে মো. লিটন (পিতা সৈদুল ইসলাম) ও মো. মানিক (পিতা আব্দুল হক)কে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত লিটনকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং মানিককে ৭ দিনের কারাদণ্ড দেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে তা দ্রুত প্রশাসনকে জানানোর জন্য স্থানীয়দের আহ্বান জানানো হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত