ঝালকাঠির রাজাপুর উপজেলার ৫ নম্বর বড়ইয়া ইউনিয়নের আরুয়া গ্রামে দীর্ঘদিনের কাঁচা মাটির রাস্তা ইট সলিংয়ে রূপান্তরিত হওয়ায় স্বস্তি ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচি ২০২৫-২০২৬-এর অর্থায়নে প্রায় ৪ লাখ টাকা ব্যয়ে আরুয়া শাহজাহান মাওলানার বাড়ি থেকে বাদশা সিকদারের বাড়ি হয়ে জাহাঙ্গীর সিকদারের বাড়ি পর্যন্ত ইট সলিং রাস্তার নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।
নতুন সড়ক নির্মাণে এলাকাবাসী ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে কাঁচা রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ত। কাদা ও পানির কারণে শিক্ষার্থী, রোগী এবং কৃষিপণ্য পরিবহনে চরম দুর্ভোগ পোহাতে হতো। ইট সলিং রাস্তা নির্মাণের ফলে এখন যাতায়াত অনেক সহজ ও নিরাপদ হয়েছে।
এলাকাবাসীর মতে, প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি বাদশা সিকদারের তত্ত্বাবধানে নির্মিত রাস্তাটির কাজ ভালো মানের হয়েছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এলাকার অবকাঠামো উন্নয়নে এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬