শুক্রবার, ১৫ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

গণভোটের রায় বাস্তবায়নসহ ৩ দফা দাবি

রাজশাহীতে ১১ দলের বড় সমাবেশ ১৬ মে

রাজশাহীতে ১১ দলের বড় সমাবেশ ১৬ মে
জামায়াত ইসলামীর লোগো

রাজশাহীতে ১১ দলীয় জোটের উদ্যোগে একটি বড় রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৬ মে নগরীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে নগরীর কুমারপাড়ায় অবস্থিত একটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সমাবেশটি আয়োজন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। শনিবার দুপুর ২টায় অনুষ্ঠিতব্য এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিরোধীদলীয় নেতা ও দলটির আমির ডা. শফিকুর রহমান।

এছাড়া সমাবেশে ১১ দলীয় জোটের জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং বিরোধী দলের সংসদ সদস্যরা বক্তব্য রাখবেন।

সমাবেশে বক্তারা গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার দাবিতে সরকারের প্রতি আহ্বান জানাবেন।

সংবাদ সম্মেলনে জোটের নেতারা সমাবেশ সফল করতে উত্তরাঞ্চলের সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

#রাজনীতি_বাংলাদেশ #রাজশাহী_সমাবেশ #১১দলীয়_জোট

চেকপোস্ট

শুক্রবার, ১৫ মে ২০২৬

রাজশাহীতে ১১ দলের বড় সমাবেশ ১৬ মে

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

রাজশাহীতে ১১ দলীয় জোটের উদ্যোগে একটি বড় রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৬ মে নগরীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে নগরীর কুমারপাড়ায় অবস্থিত একটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সমাবেশটি আয়োজন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। শনিবার দুপুর ২টায় অনুষ্ঠিতব্য এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিরোধীদলীয় নেতা ও দলটির আমির ডা. শফিকুর রহমান।

এছাড়া সমাবেশে ১১ দলীয় জোটের জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং বিরোধী দলের সংসদ সদস্যরা বক্তব্য রাখবেন।

সমাবেশে বক্তারা গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার দাবিতে সরকারের প্রতি আহ্বান জানাবেন।

সংবাদ সম্মেলনে জোটের নেতারা সমাবেশ সফল করতে উত্তরাঞ্চলের সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত