সোমবার, ১২ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ

ছবি: চেকপোস্ট

বাগেরহাটের রামপাল উপজেলার ৫ নম্বর রাজনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের উদ্যোগে মোটরসাইকেল গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮সেপ্টেম্বর) রাজনগর ইউনিয়ন পরিষদের সামনে থেকে গণসংযোগ শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক ও এলাকায় প্রদক্ষিণ করে পুনরায় ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ হয়।

গণসংযোগকালে মোটরসাইকেল বহরটি দীঘিরপাড়, কাপাসডাঙ্গা, রাজনগর, প্রসাদনগর, কালেখারবেড়, তালতলা, চকগোনা, বেলাই ও বড় দুর্গাপুরসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় শেখ শাহিনুর রহমান পলাশ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।

গণসংযোগে শেখ শাহিনুর রহমান পলাশ বলেন, মানুষের সুখে-দুঃখে পাশে থেকে রাজনগর ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চান তিনি। একটি সুন্দর, সুশাসিত ও উন্নয়নমুখী রাজনগর ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

গণসংযোগে উপস্থিত ছিলেন রাজনগর ইউনিয়ন বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি আজিজুল শেখ, রাজনগর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শামীম হাসান তিতাসসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, শেখ শাহিনুর রহমান পলাশ রাজনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক অর্থবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি রাজনগর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

চেকপোস্ট

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাগেরহাটের রামপাল উপজেলার ৫ নম্বর রাজনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের উদ্যোগে মোটরসাইকেল গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮সেপ্টেম্বর) রাজনগর ইউনিয়ন পরিষদের সামনে থেকে গণসংযোগ শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক ও এলাকায় প্রদক্ষিণ করে পুনরায় ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ হয়।

গণসংযোগকালে মোটরসাইকেল বহরটি দীঘিরপাড়, কাপাসডাঙ্গা, রাজনগর, প্রসাদনগর, কালেখারবেড়, তালতলা, চকগোনা, বেলাই ও বড় দুর্গাপুরসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় শেখ শাহিনুর রহমান পলাশ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।

গণসংযোগে শেখ শাহিনুর রহমান পলাশ বলেন, মানুষের সুখে-দুঃখে পাশে থেকে রাজনগর ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চান তিনি। একটি সুন্দর, সুশাসিত ও উন্নয়নমুখী রাজনগর ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

গণসংযোগে উপস্থিত ছিলেন রাজনগর ইউনিয়ন বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি আজিজুল শেখ, রাজনগর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শামীম হাসান তিতাসসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, শেখ শাহিনুর রহমান পলাশ রাজনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক অর্থবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি রাজনগর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত