পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে আলোচনা। জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাবের ভিত্তিতে ১৪৪৮ হিজরি সনের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময় প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম জর্ডান নিউজ।
প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের হিজরি ক্যালেন্ডারের তথ্যভিত্তিক হিসাবে ১৪৪৮ হিজরির পবিত্র রমজান মাস ২০২৭ সালের ফেব্রুয়ারিতে শুরু হতে পারে। সম্ভাব্য হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব বলছে, ২০২৭ সালের রমজানের নতুন চাঁদ দেখা যেতে পারে শনিবার। এটি ১৪৪৮ হিজরির শাবান মাসের ২৯ তারিখের সঙ্গে মিলবে। শাবান মাস ৩০ দিন পূর্ণ হলে ৭ ফেব্রুয়ারি রোববার শেষ হবে এবং পরদিন ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে পবিত্র রমজান।
এদিকে, সম্ভাব্য হিসাব অনুযায়ী ১৪৪৮ হিজরির রমজান মাস ২৯ দিনে শেষ হতে পারে। সে হিসেবে ২০২৭ সালের ৮ মার্চ সোমবার রমজানের শেষ দিন হতে পারে এবং পরদিন ৯ মার্চ মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে চূড়ান্ত তারিখ নির্ভর করবে চাঁদ দেখা যাওয়ার ওপর। বিশ্বের বিভিন্ন দেশের ইসলামিক কর্তৃপক্ষ চাঁদ দেখার পর আনুষ্ঠানিকভাবে রমজান ও ঈদের তারিখ ঘোষণা করবে।

রোববার, ১৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬