রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, শনিবার (১৬ মে) থানা পুলিশের একাধিক টিম এলাকায় অপরাধপ্রবণ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
গ্রেফতারকৃতদের মধ্যে পুরাতন মামলার তিনজন আসামি, গ্রেফতারি পরোয়ানাভুক্ত সাতজন এবং মোবাইল কোর্টের মাধ্যমে ১২ জনকে আটক করা হয়েছে।
অভিযান শেষে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর অধীন যাত্রাবাড়ী স্টেশন।

সোমবার, ১৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬